রাজ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, ২৯ আগস্ট পর্যন্ত চলবে আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল ভারতের একটি প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- Credit Financial Analysis
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার কতৃক স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA), মাস্টার্স অফ বিজনেস এডমিনিস্ট্রেশন (MBA),ফাইন্যান্স অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট (PGDM) ডিগ্রী থাকা যেকোনো চাকরিপ্রার্থী এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের কর্পোরেট ফিনান্স/ কর্পোরেট ক্রেডিট বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন- প্রযোজ্য বেতনের স্কেল অনুযায়ী প্রতিমাসে ৬৩,৪৮০/- টাকা।
বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে ২৭ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে গ্রূপ- ডি কর্মী নিয়োগ

পদের নাম- Faculty (Executive Education)
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার কতৃক স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এক্সিকিউটিভ এডুকেশন ডোমেনে শিক্ষাদানের অভিজ্ঞতা সহ এমবিএ এবং পিএইচডি ডিগ্রী প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন- প্রযোজ্য বেতনের স্কেল অনুযায়ী ২৫ থেকে ৪০ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজ অনুযায়ী মাসিক বেতন প্রদান করা হবে।
বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছর থেকে ৫৫ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.sbi.co.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের। অনলাইন আবেদনপত্র এবং আবেদন ফি জমা দেওয়ার পরে প্রাপ্ত রেজিস্ট্রেশান নাম্বার অথবা অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে রাখতে হবে আবেদনকারীদের।

আবেদন ফি- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১২৫/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৭৫০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ- ২৯ আগস্ট, ২০২৩।

চাকরির খবরঃ দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ

Credit Financial Analysis Notification: Download Now
Credit Financial Analysis: Apply Now

Faculty (Executive Education) Notification: Download Now
Faculty (Executive Education): Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে