‘পর্ষদ শিক্ষকদের পাশেই থাকবে!’ বললেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ৩৬ হাজার শিক্ষক, শিক্ষিকাদের। বিচারপতির নির্দেশ, এই প্রার্থীরা তাঁদের চাকরি ফেরত পেতে পারেন দুটি শর্তে। এক, তাঁদের এই সময়কালের মধ্যে শিক্ষক হওয়ার প্রশিক্ষণ সম্পূর্ণ করে থাকতে হবে। আর দুই, তাঁদের ইন্টারভিউ প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে হবে। তবে বিচারপতির নির্দেশের বিরুদ্ধে আন্দোলন, বিক্ষোভ চলছে রাজ্য জুড়ে। এঁদের মধ্যে অনেকে শনিবার সকালে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে পৌছে যান।

এর আগে অভিযোগ উঠেছিল, প্রাইমারি টেটের ইন্টারভিউতে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। সেই দাবিকেও অস্বীকার করেছেন চাকরিহারারা। সূত্রের খবর, শনিবার পর্ষদের অফিসে বেশ কিছুক্ষণ কাটিয়ে আসার পর চাকরিহারাদের বক্তব্য, আমাদের কল লেটারই অ্যাপটিটিউড টেস্টের প্রমাণ। এর সাথে তাঁদের কথায়, বোর্ড-চকে অ্যাপটিটিউড টেস্ট না হলেও অন্যভাবে তাঁদের পরীক্ষা নেওয়া হয়েছিল। ইন্টারভিউয়াররা কিভাবে পরীক্ষা নেবেন সেটা তাঁদের দেখার বিষয় নয়।

আরও পড়ুনঃ ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ

চাকরিহারাদের একটা অংশ পর্ষদ সভাপতি গৌতম পালের সঙ্গে কথা বলে জানান, “পর্ষদ শিক্ষকদের পাশেই থাকবে বলে আশ্বাস দিয়েছেন। প্রয়োজনে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে”। এদিন চাকরিহারাদের দাবি, পর্ষদের তরফে যতক্ষণ না কোনো বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, চাকরি বাতিলের কথা মানতে নারাজ তাঁরা। প্রসঙ্গত, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, এই শিক্ষকদের চাকরি বাতিল হলেও তাঁরা স্কুলে যেতে পারবেন। আগামী চার মাস পার্শ্বশিক্ষক হিসেবে কাজ করতে হবে তাঁদের।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন