রাজ্যের স্কুলগুলিতে ভোকেশনাল শিক্ষক নিয়োগ, কারিগরি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জারি করা হলো বিজ্ঞপ্তি

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের যে সমস্ত স্কুলে কারিগরি শিক্ষা অর্থাৎ ভোকেশনাল বিষয়ের পঠন পাঠন চালু আছে সেই বিদ্যালয়গুলির জন্য এবার ভোকেশনাল বিষয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তর। সাম্প্রতিকভাবে জানা যাচ্ছে, রাজ্য সরকারের প্রকাশিত এক নির্দেশিকায় বলা হয়েছে, ডিরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং সংস্থার পক্ষ থেকে রাজ্যের স্কুলগুলিকে ভোকেশনাল বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য নির্দেশিকা পাঠানো হয়েছে। এই নির্দেশিকা পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক নিয়োগে তৎপর হয়েছে রাজ্যের স্কুলগুলি।

অনুমান করা হচ্ছে প্রায় ৫০০টির বেশি শূন্যপদে রাজ্যজুড়ে বিভিন্ন স্কুলে এই নিয়োগ করা হবে। সমগ্র শিক্ষা অভিযানে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন প্রকল্পে ২০১৩ সাল থেকে সাধারণ বিষয়ের পাশাপাশি ১৩ টি বৃত্তিমূলক বিষয়ে শিক্ষাদান করে আসছেন বেসরকারি শিক্ষকরা। বর্তমানে এই ধরনের শিক্ষকের সংখ্যা প্রায় ১৪৭২ জন। এই মুহূর্তে রাজ্যের প্রায় ৭২৬ টি সরকার এবং সরকার অধিকৃত স্কুলে এই শিক্ষাদান চলছে।

চাকরির খবরঃ রাজ্যের কলেজে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ

তবে ক্রমশ রাজ্যের এই ধরনের স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে নতুন শিক্ষকের প্রয়োজন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট এলাকার যে সমস্ত সংস্থাগুলিকে এই নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে নতুন বিজ্ঞপ্তি পাঠিয়ে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগের বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি পাওয়ার পর নির্দিষ্ট সংস্থাগুলি প্রয়োজন অনুযায়ী রাজ্যের বিভিন্ন স্কুলে ভোকেশনাল শিক্ষক নিয়োগের বিষয়ে শীঘ্রই কোন পদক্ষেপ নিতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা