রাজ্যের জেলা পরিষদে কর্মী নিয়োগ, বাংলা ভাষা জানলেই আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। জেলা পরিষদের অধীনস্থ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মী নিয়োগের জন্য জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন জানানোর জন্য প্রার্থীকে বাংলা ভাষা জানতে হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— 18/NZP

পদের নাম— HMO/AMO
মোট শূন্যপদ— ৩৮ টি।
শিক্ষাগত যোগ্যতা— পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অথবা সমতুল্য যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকতে হবে চাকরিপ্রার্থীদের। পাশাপাশি হোমিওপ্যাথিক বিভাগে আবেদন করার জন্য প্রার্থীকে BHMS বিভাগে স্নাতক পাশ করে থাকতে হবে। অন্যদিকে আয়ুর্বেদিক বিভাগে আবেদন করার জন্য প্রার্থীকে BAMS বিভাগে স্নাতক পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীকে প্রতিমাসে ১৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা— এই শূন্যপদগুলিতে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী ৫০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে ‘আয়ুষ’ প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি— অফলাইন পদ্ধতিতে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে প্রার্থীদের। আগ্রহী প্রার্থীরা নিজেদের সংশ্লিষ্ট ব্লক দপ্তর অথবা পঞ্চায়েত সমিতির দপ্তরের অফিসে আবেদনপত্র পেয়ে যাবেন। আবেদন পত্রে উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করে আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য নথিপত্র যুক্ত করতে হবে। এরপর সম্পূর্ণ আবেদনপত্রটিকে একটি মুখবন্ধ খামে ভরে নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট দপ্তরে জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা— ইচ্ছুক প্রার্থীরা আবেদনপত্র পূরণ করার পর নিজ নিজ ব্লক দপ্তরের অফিস অর্থাৎ বিডিও অফিসে আবেদনপত্র জমা করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ— ২৭ আগস্ট, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে