ভারতীয় রেলে লোকপাইলট নিয়োগ, ৩০ জুন পর্যন্ত চলবে আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

যাতায়াতের জন্য রেল হল অন্যতম একটি মাধ্যম। ভারতীয় রেল যাতায়াত ব্যবস্থা সারা বিশ্বে প্রসিদ্ধ। নিঃসন্দেহে এত বড় একটি পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রচুর মানুষ এই পরিষেবার সঙ্গে বিভিন্ন কর্মে প্রত্যহ যুক্ত থাকেন। ভারতীয় রেল একটি বিপুল কর্মসংস্থানের জায়গা। সম্প্রতি পশ্চিম মধ্য রেল বিভাগের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন ও আবেদনের বয়সসীমা ইত্যাদি বিভিন্ন তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদন।

Employment No.- 02/2023 GDCE- ASSISTANT LOCO PILOT Posts

পদের নাম- Assistant Loco Pilot
মোট শূন্যপদ- ২৭৯ টি। (UR – ১৯৩ টি, SC – ৪০ টি, ST – ২২ টি, OBC – ২৪ টি।)
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত যেকোন প্রতিষ্ঠান থেকে Fitter/ Electrician/ Instrument Mechanic/ Maintenance Mechanic/ Electronics Mechanic/ Wireman ইত্যাদি ট্রেডে ITI পাশ অথবা Diploma in Mechanical/ Electrical/ Electronics/ Automobile Engineering বিষয়ে পূর্ণ সময়ের ডিগ্রী প্রাপ্ত চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ এয়ারপোর্টে বেঞ্চ অফিসার নিয়োগ

মাসিক বেতন- কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের লেভেল ৭ অনুযায়ী ১৯,৯০০ টাকা।
বয়সসীমা- উক্ত পদে আবেদন করার জন্য সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৪২ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৪৭ বছরের মধ্যে। অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি- ভারতীয় রেলের অধিকাংশ নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে হয় অনলাইন পদ্ধতিতে। এক্ষেত্রেও রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.wcr.indianrailways.gov.in -এ গিয়ে সম্পূর্ণ আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের Path – Abouts → Recruitment → Railway Recruitment Cell → GDCE Notification No. 02/2023 বিকল্পটি বেছে নিতে হবে চাকরিরপ্রার্থীদের। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকা বাধ্যতামূলক।

নিয়োগ পদ্ধতি- CBT এবং CBAT পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ- ৩০ জুন, ২০২৩।

চাকরির খবরঃ ভারতীয় রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন