কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি 2026? | বিশ্বের সবচেয়ে জনসংখ্যা কম কোন দেশে?

Published By: Debasish Ghosh | Published On:
Share:

বিশ্বে এতগুলো দেশ তো রয়েছে। তার মধ্যে বর্তমানে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি? এই নিয়ে অনেকরই জানার আগ্রহ আছে। কোনো দেশের জনসংখ্যা দ্রুত পরিবর্তনশীল এক বিষয়। জাতিসংঘের সাম্প্রতিকতম তথ্যে বিশ্বের বিভিন্ন দেশের জনসংখ্যার রিপোর্ট উঠে এসেছে। জনসংখ্যা কোন দেশে বেশি তালিকা দেখতে শেষ পর্যন্ত আজকের প্রতিবেদনটি পড়ুন।

কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি 2026?

২০২৬ সালের পরিসংখ্যান অনুযায়ী, ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। ২০২৩ সালেই ভারত চীনকে অতিক্রম করে প্রথম স্থানে চলে এসেছে। বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় ১৪৭.৬৬ কোটি।

বছর ভারতের জনসংখ্যা (আনুমানিক) ভারতের জনসংখ্যা পরিবর্তনের হার (%) চীনের জনসংখ্যা (আনুমানিক) চীনের জনসংখ্যা পরিবর্তনের হার (%)
২০২৬ ১৪৭.৬৬ কোটি +০.৯১% ১৪১.২৯ কোটি -০.১৯%
২০২৫ ১৪৬.৪ কোটি +০.৯৫% ১৪১.৬ কোটি -০.১৫%
২০২৪ ১৪৪.১ কোটি +০.৯২% ১৪১.৯ কোটি -০.১০%
২০২৩ ১৪২.৮ কোটি +০.৮১% ১৪২.৫ কোটি -০.০২%
২০২২ ১৪১.৭ কোটি +০.৬৮% ১৪২.৬ কোটি -০.০৬%

বিশ্বের সবচেয়ে জনসংখ্যা কম কোন দেশে 2026

বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ হলো ভ্যাটিকান সিটি। এর বর্তমান জনসংখ্যা মাত্র ৮০০ থেকে ৮২৫ জনের মধ্যে। তালিকায় এর পরেই রয়েছে টুভালু এবং নাউরু।

---Advertisement---

বিশ্বের ১০টি সবচেয়ে জনবহুল দেশের তালিকা

র‍্যাঙ্ক দেশের নাম আনুমানিক জনসংখ্যা (২০২৬) বৈশ্বিক জনসংখ্যার শতাংশ
ভারত ১,৪৭,৬৬,২৫,৫৭৬ ১৭.৭৯%
চীন ১,৪১,২৯,১৪,০৮৯ ১৭.০২%
মার্কিন যুক্তরাষ্ট্র ৩৪,৯০,৩৫,৪৯৪ ৪.২০%
ইন্দোনেশিয়া ২৮,৭৮,৮৬,৭৮২ ৩.৪৭%
পাকিস্তান ২৫,৯২,৯৯,৭৯১ ৩.১২%
নাইজেরিয়া ২৪,২৪,৩১,৮৩২ ২.৯২%
ব্রাজিল ২১,৩৫,৬২,৬৬৬ ২.৫৭%
বাংলাদেশ ১৭,৭৮,১৮,০৪৪ ২.১৪%
রাশিয়া ১৪,৩৩,৯৪,৪৫৮ ১.৭৩%
১০ ইথিওপিয়া ১৩,৮৯,০২,১৮৫ ১.৬৭%

২০৫০ সালে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি হবে?

জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সালেও ভারতই বিশ্বের এক নম্বর জনবহুল দেশ থাকবে। তবে এই সময়ে তালিকার নিচের দিকে বেশ কিছু বড় পরিবর্তন দেখা যাবে।

---Advertisement---
  • ভারত:- জনসংখ্যা বেড়ে প্রায় ১৬৮ কোটিতে পৌঁছাতে পারে।
  • নাইজেরিয়া:- বর্তমানে ৬ষ্ঠ স্থানে থাকলেও ২০৫০ সালের মধ্যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের ৩য় জনবহুল দেশ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
  • চীন:- চীনের জনসংখ্যা কমতে শুরু করেছে এবং ২০৫০ সালে এটি কমে প্রায় ১২৬ কোটিতে নামতে পারে।

টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

Independence Day 2025: এবারে ভারতের কত তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে? ৭৮ তম নাকি ৭৯ তম ? জেনে নিন গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্নের উত্তর ISS কী? কেমন ছিল ভারতের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার মহাকাশযাত্রা? পৃথিবীতে ফিরে কী জানালেন ভারতের দ্বিতীয় মহাকাশচারী? জেনে নিন বিস্তারিত পদ্ম পুরস্কার তালিকা ২০২৫: অরিজিৎ সিং সহ পশ্চিমবঙ্গ থেকে একাধিক বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন পদ্ম পুরস্কার HMPV ভাইরাস আসলে কি? আসল সত্যি জানুন, করোনার মতো কি ভারতে ছড়িয়ে পড়বে? কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি 2025? বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকা