যেমন সাংস্কৃতিক, তেমনি প্রাকৃতিক, সবদিকেই ভারত বৈচিত্র্য ভরপুর। সুউচ্চ শীতল পার্বত্য অঞ্চল রয়েছে থেকে শুরু করে ধূ ধূ প্রান্তর মরুভূমি সবই এদেশে রয়েছে। প্রথাগত পড়াশোনা হোক বা প্রতিযোগিতামূলক পরীক্ষা এমনকি সাধারণ জ্ঞানের প্রয়োজনেও আমাদের এই সমস্ত ভৌগোলিক বৈশিষ্ট্যের বিষয়ে অবগত থাকা আবশ্যক। ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি (Which is the smallest state in India)? ভারতের বৃহত্তম রাজ্য কোনটি (Which is the largest state in India)? ও ভারতের ভৌগোলিক বৈচিত্র্যের সঙ্গে জড়িত এরকম আরো সংশ্লিষ্ট কিছু প্রশ্ন নিয়েই এখানে আলোচনা করব।
এক নজরে
ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?
ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। আরব সাগরের তীরে অবস্থিত এই রাজ্যটি অপূর্ব সমুদ্রসৈকত এবং পর্তুগিজদের ঐতিহাসিক উপনিবেশ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। পর্যটন কেন্দ্র হিসেবে এটি শীর্ষস্থানে থাকলেও আয়তনের দিক থেকে এটি ভারতের সব রাজ্যের নিচে অবস্থান করছে।
Which is the smallest state in India?
গোয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নীচে দেখে নেব।
- আয়তন: গোয়ার মোট আয়তন মাত্র ৩,৭০২ বর্গকিলোমিটার।
- রাজধানী: পানাজি।
- ইতিহাস: ১৯৬১ সালে পর্তুগিজ শাসনের অবসান ঘটিয়ে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় এবং ১৯৮৭ সালে এটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়।
স্বল্প আয়তন হওয়া সত্ত্বেও, ভারতের মাথাপিছু আয়ের দিক থেকে গোয়া অন্যতম উন্নত একটি রাজ্য। পর্যটন শিল্পই এই রাজ্যের অর্থনীতির মূল ভিত।
ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? (Which is the largest state in India?)
আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। এই রাজ্য ভারতের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত। দেশের মোট ভৌগোলিক এলাকার প্রায় ১০.৪১% এলাকা এই রাজ্যটি দখল করে আছে।
- আয়তন: রাজস্থানের মোট আয়তন প্রায় ৩,৪২,২৩৯ বর্গকিলোমিটার।
- ভৌগোলিক বৈশিষ্ট্য: এই রাজ্যের পশ্চিমে একটি বড় অংশ জুড়ে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মরুভূমি, থর।
- ঐতিহ্য: জয়পুর (পিঙ্ক সিটি), উদয়পুর এবং যোধপুরের মতো ঐতিহাসিক শহরগুলো এই রাজ্যেই অবস্থিত।
২০০০ সালের আগে পর্যন্ত মধ্যপ্রদেশ ভারতের বৃহত্তম রাজ্য ছিল। কিন্তু মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হওয়ার পর রাজস্থান শীর্ষস্থান দখল করে।
ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি? (Which is the second largest state in India?)
আকারের বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হলো মধ্যপ্রদেশ। ভারতের ঠিক মাঝখানে অবস্থিত হওয়ায় একে ‘Heart of India’ বলা হয়।
- আয়তন: মধ্যপ্রদেশের মোট আয়তন প্রায় ৩,০৮,২৪৫ বর্গকিলোমিটার।
- প্রাকৃতিক বৈশিষ্ট্য: ভারতের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি বা ফরেস্ট কভার এই রাজ্যে রয়েছে। এই রাজ্য কৃষি এবং খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ।
- ঐতিহ্য: ঐতিহাসিক আমলে রাজপুত রাজাদের তৈরি খাজুরাহো মন্দির এই রাজ্যেই অবস্থিত। এছাড়াও এরাজ্যে ভারতের সবথেকে বেশি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা রয়েছে। উল্লেখ্য, কানহা ন্যাশনাল পার্ক, পান্না টাইগার রিজার্ভ ইত্যাদি।
আয়তন অনুযায়ী ভারতের শীর্ষ ৫টি রাজ্য (What is the 5 smallest state?)
আয়তন অনুযায়ী ভারতের শীর্ষস্থানীয় ৫ টি রাজ্যের তালিকা একনজরে নীচে দেখে নিন,
| স্থান | রাজ্যের নাম |
আয়তন (বর্গকিলোমিটার)
|
| ১ | রাজস্থান | ৩,৪২,২৩৯ |
| ২ | মধ্যপ্রদেশ | ৩,০৮,২৪৫ |
| ৩ | মহারাষ্ট্র | ৩,০৭,৭১৩ |
| ৪ | উত্তরপ্রদেশ | ২,৪০,৯২৮ |
| ৫ | গুজরাট | ১,৯৬,০২৪ |
ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? (Which is the smallest UT in India?)
আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। এটি আরব সাগরে অবস্থিত ৩৬টি ছোট ছোট দ্বীপের একটি সমষ্টি।
- আয়তন: এর মোট আয়তন মাত্র ৩২ বর্গকিলোমিটার।
- রাজধানী: কাভারাত্তি।
- প্রাকৃতিক বৈশিষ্ট্য: প্রবাল প্রাচীর (Coral Reefs) এবং নীল জলরাশির জন্য লাক্ষাদ্বীপ পর্যটনকেন্দ্র হিসেবে অত্যন্ত জনপ্রিয়।
ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? (Which is the largest UT in India?)
২০১৯ সালের পর ভারতের মানচিত্রে বড় পরিবর্তন এসেছে। এর আগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। বর্তমানে আয়তনের বিচারে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ।
- আয়তন: এর আয়তন প্রায় ৫৯,১৪৬ বর্গকিলোমিটার (Line of Control সাপেক্ষে)।
- প্রাকৃতিক বৈচিত্র্য: এটি হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে অবস্থিত। এখানকার প্যাঙ্গং লেক এবং নুয়াব্রা ভ্যালি লাদাখের প্রধান আকর্ষণ।
জনসংখ্যার ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম ও বৃহত্তম রাজ্য (Which are the smallest and largest states in india in terms of population?)
আয়তনের দিক থেকে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিষয়ে তো আমরা জানলাম, কিন্তু অনেক সময়ে আয়তনে ছোট অনেক রাজ্যেও জনসংখ্যার বিচারে বড়ো রাজ্যের থেকে এগিয়ে থাকতে পারে। তাই জনসংখ্যার ভিত্তিতে কোন রাজ্য সবার উপরে আর কোনটি সবার নীচে, সেটাও আমাদের জেনে রাখা দরকার।
- জনসংখ্যায় বৃহত্তম রাজ্য: উত্তরপ্রদেশ (প্রায় ২০ কোটির বেশি মানুষ এখানে বাস করেন)।
- জনসংখ্যায় ক্ষুদ্রতম রাজ্য: সিকিম (এই রাজ্যের জনসংখ্যা ৬ লক্ষের একটু বেশি)।
আরও পড়ুনঃ কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি 2026?
Frequently Asked Questions (FAQ)
ভারতের মোট কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে?
বর্তমানে ভারতে ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। আগে ৭ টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। ২০১৯ এ জম্মু কাশ্মীরকে ভাগ করে জম্মু কাশ্মীর ও লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর তা ৮ টি হয়।
আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য?
আয়তনের বিচারে পশ্চিমবঙ্গ ভারতের ১৩তম বৃহত্তম রাজ্য। এর আয়তন ৮৮,৭৫২ বর্গকিলোমিটার।
ভারতের বৃহত্তম জেলা কোনটি?
গুজরাট রাজ্যের কচ্ছ (Kutch) জেলা হলো ভারতের বৃহত্তম জেলা।
দিল্লি কি একটি রাজ্য নাকি কেন্দ্রশাসিত অঞ্চল?
দিল্লি হলো একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যার আনুষ্ঠানিক নাম ‘ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি’ (NCT)।