পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? | পশ্চিমবঙ্গ সম্পর্কে সাধারণ জ্ঞান PDF

Published By: Nabadip Saha | Published On:
Share:

ভারতের ২৮ টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য। উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই রাজ্যের মধ্যে প্রাকৃতিক বৈচিত্র্য যেমন রয়েছে, তেমনি সাংস্কৃতিক বৈচিত্র্যতেও তা ভরপুর। আজকে ExamBangla ‘জেনারেল নলেজ বুস্টারের’ এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গ সম্পর্কে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল। পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? এর আয়তন কত? এবং প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিভিন্ন বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে এখানে পশ্চিমবঙ্গ সম্পর্কে সাধারণ জ্ঞান PDF নিয়ে আমরা আলোচনা করব। স্কুল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রীরা হোক বা কোনো সরকারি চাকরির পরীক্ষার্থীরা, সবার জন্যই এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত?

পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত একটি রাজ্য। ভারতের অন্যতম মহানগরী কোলকাতা এই রাজ্যে অবস্থিত হওয়ায় একে অনেক ক্ষেত্রে ‘পূর্ব ভারতের প্রাণকেন্দ্র’ বলা হয়। নিচে পশ্চিমবঙ্গ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব।

পশ্চিমবঙ্গের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কত?

এই রাজ্যটি উত্তর গোলার্ধের ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। সেই কারণে পশ্চিমবঙ্গের জলবায়ু এবং ভূপ্রকৃতি দুটিই বৈচিত্র্যময়। পশ্চিমবঙ্গের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ জানলেই এর সঠিক অবস্থান স্পষ্ট বোঝা যায়।

  • অক্ষাংশ: পশ্চিমবঙ্গ মোটামুটি ২১°৩৮’ উত্তর থেকে ২৭°১০’ উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। উল্লেখ্য যে, কর্কটক্রান্তি রেখা এই রাজ্যের প্রায় মাঝখান দিয়ে অতিক্রান্ত হয়েছে। নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার ওপর দিয়ে এই রেখাটি গিয়েছে।
  • দ্রাঘিমাংশ: দ্রাঘিমাংশ অনুসারে এই রাজ্যটি ৮৫°৫০’ পূর্ব থেকে ৮৯°৫০’ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।
---Advertisement---

পশ্চিমবঙ্গের আয়তন কত?

পশ্চিমবঙ্গের বর্তমান মোট আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার। অর্থাৎ ভারতের মোট আয়তনের প্রায় ২.৬৭% এলাকা এই রাজ্যের অন্তর্ভুক্ত। আয়তনের বিচারে এটি এখন ভারতের ১৩তম বৃহত্তম রাজ্য।
পশ্চিমবঙ্গ উত্তর-দক্ষিণে প্রায় ৬২৪ কিলোমিটার লম্বা এবং পূর্ব-পশ্চিমে এর বিস্তার বেশ কম। সবচেয়ে সরু অংশটি (উত্তর দিনাজপুর জেলার চোপড়া) মাত্র ৯ কিলোমিটার চওড়া, যা “চিকেনস নেক” (Chicken’s Neck) নামে পরিচিত।

পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত?

পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ জনবহুল রাজ্য (উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহারের পর)। গঙ্গা-ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় অবস্থিত হওয়ায় প্রাচীনকাল থেকেই এই রাজ্য কৃষিকাজে উন্নত, যার কারণে এখানে বিশাল জনসংখ্যার লোক বসবাস করে। ২০১১ সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল ৯,১৩,২৭,৪২৩ জন। বর্তমান সময়ে এর জনসংখ্যা ১০ কোটি ৫০ লক্ষ ছাড়িয়ে গেছে বলে মনে করা হয়।
এই রাজ্য জনসংখ্যার ঘনত্বের বিচারে ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে (বিহারের পর) রয়েছে। প্রতি বর্গ কিলোমিটারে এখানে প্রায় ১,০২৯ জন মানুষ বসবাস করেন (২০১১ অনুযায়ী)। এই বিপুল জনসংখ্যার কারণে এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ দেখা যায়। তাই পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক দিক থেকেও বৈচিত্র্যপূর্ণ।

পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কয়টি?

পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কয়টি? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারনেটে সবচেয়ে বেশি সার্চ করা প্রশ্নগুলির মধ্যে একটি। পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। স্বাধীনতার সময়ে এই রাজ্যে জেলার সংখ্যা ছিল খুবই কম। তারপর বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক কারণে জেলাগুলি ভাগ হতে হতে বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা ২৩টিতে এসে পৌঁছেছে। এই ২৩টি জেলাকে আবার মোট ৫টি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে – প্রেসিডেন্সি (এই বিভাগে মোট ৫টি জেলা রয়েছে: কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, নদিয়া), বর্ধমান (এই বিভাগে মোট ৪টি জেলা রয়েছে: পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি), জলপাইগুড়ি (এই বিভাগে মোট ৫টি জেলা রয়েছে: জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং), মালদা (এই বিভাগে মোট ৪টি জেলা রয়েছে: মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর) এবং মেদিনীপুর বিভাগ (এই বিভাগে মোট ৫টি জেলা রয়েছে: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া)। সর্বশেষ এই রাজ্যে যে জেলাগুলি গঠিত হয়েছে তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার (২০১৪), কালিম্পং (২০১৭), ঝাড়গ্রাম (২০১৭) এবং পশ্চিম বর্ধমান (২০১৭)। এছাড়াও রাজ্য সরকার আরও কয়েকটি নতুন জেলা (যেমন—সুন্দরবন, বসিরহাট, বিষ্ণুপুর ইত্যাদি) গঠনের চিন্তাভাবনা করেছে, তবে সেগুলি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ স্থান

পশ্চিমবঙ্গে বিশ্ববিখ্যাত বেশ কিছু স্থান অবস্থিত। যার মধ্যে রয়েছে,

  • সুন্দরবন: ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য।
  • দার্জিলিং: উত্তরবঙ্গের এই পাহাড়ে ঘেরা শহর জি আই ট্যাগ প্রাপ্ত দার্জিলিং টি চাষের জন্য বিশ্ববিখ্যাত।
  • গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ: বিশ্বের বৃহত্তম বদ্বীপের অংশ এই রাজ্যে অবস্থিত।
  • রাঢ় অঞ্চল: পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের লাল মাটির মালভূমি অঞ্চল।
---Advertisement---

পশ্চিমবঙ্গ সম্পর্কে সাধারণ জ্ঞান PDF

আরও পড়ুনঃ বিশ্বের সবচেয়ে জনসংখ্যা কম কোন দেশে?

যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা ছাত্রছাত্রী, তাদের জন্য পশ্চিমবঙ্গের ভূগোল, ইতিহাস এবং সাধারণ জ্ঞান সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু নোটস একনজরে দেখে নেব,

প্রতিষ্ঠা দিবস
২৬ জানুয়ারি, ১৯৫০ (প্রশাসনিক ভাবে)।
রাজধানী
কলকাতা (ভারতের সাংস্কৃতিক রাজধানী)।
রাজ্য পশু
মেছো বিড়াল (Fishing Cat)।
রাজ্য পাখি
শ্বেতকণ্ঠ মাছরাঙা (White-breasted Kingfisher)।
রাজ্য ফুল
শিউলি (Night-flowering Jasmine)।
রাজ্য গাছ
ছাতিম (Devil Tree)।
প্রধান নদী
গঙ্গা (হুগলি), দামোদর, তিস্তা, রূপনারায়ণ।
সর্বোচ্চ শৃঙ্গ
সান্দাকফু (৩,৬৩৬ মিটার)।
সীমানা সংলগ্ন দেশ
বাংলাদেশ, নেপাল, ভুটান।
সীমানা সংলগ্ন রাজ্য
ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, অসম।
Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন

কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি 2026? | বিশ্বের সবচেয়ে জনসংখ্যা কম কোন দেশে? Independence Day 2025: এবারে ভারতের কত তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে? ৭৮ তম নাকি ৭৯ তম ? জেনে নিন গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্নের উত্তর ISS কী? কেমন ছিল ভারতের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার মহাকাশযাত্রা? পৃথিবীতে ফিরে কী জানালেন ভারতের দ্বিতীয় মহাকাশচারী? জেনে নিন বিস্তারিত পদ্ম পুরস্কার তালিকা ২০২৫: অরিজিৎ সিং সহ পশ্চিমবঙ্গ থেকে একাধিক বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন পদ্ম পুরস্কার HMPV ভাইরাস আসলে কি? আসল সত্যি জানুন, করোনার মতো কি ভারতে ছড়িয়ে পড়বে?