রাজ্যের পড়ুয়াদের জন্য নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার। ‘যোগ্যশ্রী 2026’ এ আবেদন করলেই পড়ুয়ারা বছরে ৩৬০০ টাকা পাবেন। এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করবেন? কি কি নথি লাগবে? ইত্যাদি নিয়ে কথা বলবো এখানে।
এক নজরে
যোগ্যশ্রী 2026 (Yogyashree Scheme 2026)
মূলত রাজ্যের তপশিলি জাতি (SC) এবং তপশিলি উপজাতি (ST) ভুক্ত ছাত্রছাত্রীদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল। তবে বর্তমানে অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) মেধাবী ছাত্রছাত্রীরাও এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পের অধীনে জয়েন্ট এন্ট্রাস (JEE), নিট (NEET) এবং সরকারি চাকরির (WBCS, SSC, Rail, Bank) পরীক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোচিং বা প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সঙ্গে ট্রেনিং চলাকালীন মাসিক ৩০০ টাকা করে বছরে মোট ৩৬০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হয়।
আবেদনের যোগ্যতা
এই প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীকে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে:
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ছাত্রছাত্রীকে অবশ্যই SC, ST বা OBC শ্রেণিভুক্ত হতে হবে।
- বর্তমানে কোন চাকরির পরীক্ষার প্রশিক্ষণ নিতে হবে।
- পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের জন্য বেশ কিছু নথিপত্র দরকার। যেমন,
- আবেদনকারীর আধার কার্ড।
- জাতিগত শংসাপত্র।
- শেষ পরীক্ষার মার্কশিট।
- পরিবারের আয়ের শংসাপত্র।
- ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার ছবি।
- পাসপোর্ট সাইজ ফটো।
আরও পড়ুনঃ যুব সাথী প্রকল্পে ১৫০০ টাকা দেওয়া হচ্ছে, কীভাবে আবেদন করবেন?
যোগ্যশ্রী প্রকল্প আবেদন পদ্ধতি
যোগ্যশ্রী প্রকল্পে আবেদন করার জন্য অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিই উপলব্ধ।
অনলাইন পদ্ধতি:
- প্রথমে পিছিয়ে পড়া শ্রেণি কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (wbscheme.in বা anagrasarkalyan.gov.in) এ যেতে হবে।
- হোম পেজে ‘Yogyashree Scheme’ লিঙ্কে ক্লিক করতে হবে।
- এরপর ‘Apply Online’ বাটনে ক্লিক করে নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
- সবশেষে ফর্মটি সাবমিট করে একনলেজমেন্ট স্লিপটি প্রিন্ট করে রাখতে হবে।
অফলাইন পদ্ধতি:
যারা অনলাইনে আবেদন করতে পারবেন না, তারা ব্লক অফিস, মহকুমা শাসক বা পুরসভা অফিসে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে নির্দিষ্ট আবেদনপত্র সংগ্রহ করে, তার সাথে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে জমা দিতে হবে।
এরকম আরও নানা সরকারী প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






