যুব সাথী অ্যাপ্রুভ মেসেজ পেয়েছেন? অ্যাপ্রুভ হলে মোবাইলে এই মেসেজটি আসবে 

Published By: Debasish Ghosh | Published On:
Share:

যুব সাথীর আবেদনকারীদের জন্য নতুন আপডেট। ইতিমধ্যেই যুব সাথী টাকা ঢোকা শুরু হয়েছে। তবে অনেকেই জানাচ্ছেন যে তারা সঠিকভাবে আবেদন করেছেন কিন্তু এখনো টাকা নাকি ঢোকেনি। সম্প্রতি এই সকল প্রার্থীদের জন্য নতুন আপডেট দিল রাজ্য সরকার। আপনার আবেদন যদি অ্যাপ্রুভ হয় এবং আপনি যদি যুব সাথীর টাকা পাওয়ার যোগ্য হন, তবে মোবাইলে একটি বিশেষ মেসেজ ঢুকবে। আর তারপরেই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে যাদের এই মেসেজটি ঢুকবে না, তাদের যুব সাথী টাকাও ঢুকবে না। কি মেসেজ আসছে টাকা ঢুকলে? বিস্তারিত জেনে নেব নীচে।

যুব সাথী অ্যাপ্রুভ মেসেজ

গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত যুবসাথী প্রকল্পের আবেদন নেওয়া হয়েছে। কথা ছিল ১ এপ্রিল থেকে যোগ্য আবেদনকারীদের টাকা ঢোকা শুরু হবে। কিন্তু গত ৭ মার্চ ধর্মতলার এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এপ্রিল নয় বরং এদিন থেকেই যুব সাথীর টাকা দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু জনের টাকা ক্রেডিট হয়েছে। তবে অনেকের এখনো ঢোকেনি। তাদের অবশ্যই নিজের যে মোবাইল নম্বরটি যুব সাথী প্রকল্পে দিয়েছেন সেটিতে নীচের নির্দিষ্ট মেসেজটি এসেছে নাকি চেক করতে হবে। তবেই জানবেন টাকা ঢুকবে। নচেৎ নয়।

---Advertisement---

অ্যাপ্রুভ হলে মোবাইলে এই মেসেজটি আসবে

সম্প্রতি বহু আবেদনকারীর মোবাইলে একটি মেসেজ পাঠানো হচ্ছে যা দেখেই বোঝা যাচ্ছে যে আপনার আবেদন অনুমোদন করা হয়েছে। শীঘ্রই টাকা ঢুকে যাবে। ভাইরাল হওয়া এবং সরকারি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী মেসেজটি এরকম:

যুব সাথী প্রকল্প কী?

রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা ও স্বনির্ভরতার লক্ষ্যেই ‘যুব সাথী’ প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। মাধ্যমিক পাশ করা ২১- ৪০ বছরের প্রার্থীরা যারা এখনও উপযুক্ত কর্মসংস্থান পাননি, সেই যুবসমাজকে সাময়িক আর্থিক ভরসা দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে আবেদনকারীরা প্রতি মাসে ভাতা হিসেবে ১,৫০০ টাকা করে পাবেন।

---Advertisement---

আপনার টাকা ঢুকেছে কি না কীভাবে চেক করবেন?

যুব সাথীর টাকা ঢোকা ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনি যদি আবেদন করে থাকেন তবে আপনার টাকাও ঢুকলো কিনা বা আবেদন গ্ৰহণ হয়েছে কিনা অনলাইনে খুব সহজভাবেই জানতে পারবেন।

আরও পড়ুনঃ যুব সাথী স্ট্যাটাস চেক করে নিন এইভাবে

এরকম আরও নানা সরকারী প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

যুবসাথী প্রকল্পে বড় ধামাকা! এপ্রিলে অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা? বিস্তারিত দেখুন Yuva Sathi April Payment: যুব সাথীর এপ্রিল মাসের টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে? দিনক্ষণ জানাল রাজ্য সরকার বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ | বার্ধক্য ভাতা নতুন লিস্ট বাংলার বাড়ি তালিকা 2026 পশ্চিমবঙ্গ | বাংলার বাড়ি লিস্ট পিডিএফ ডাউনলোড Yuva Sathi Payment: যুব সাথীর টাকা কেন ঢুকছে না? মুখ্যমন্ত্রী বিরাট বার্তা দিলেন, জানুন বিস্তারিত