চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

Yuva Sathi April Payment: যুব সাথীর এপ্রিল মাসের টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে? দিনক্ষণ জানাল রাজ্য সরকার

Nabadip Saha
---Advertisement---

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প ‘ বাংলার যুব সাথী’ (Banglar Yuva Sathi)। ইতিমধ্যেই গত ৭ মার্চ থেকে এই প্রকল্পের প্রথম মাসের টাকা ছাড়া হয়েছে। অনেকেই তা পেয়েছেন। এবার দ্বিতীয় মাস অর্থাৎ এপ্রিলের টাকা (Yuva Sathi April Payment) ঢোকার পালা। অনেকেরই প্রশ্ন যে রাজ্য সরকার কবে থেকে এমাসের টাকা দেওয়া শুরু করবে। সম্প্রতি এবিষয়ে রাজ্য সরকার মারফত সরাসরি তথ্য মিলেছে। যুব সাথীর এপ্রিলের টাকা কবে ঢুকছে? আপনার ঢুকলে কিভাবে জানবেন? না ঢুকলে কোথায় জানাবেন? এইসব প্রশ্নের উত্তরই এখানে দেখে নেব।

Yuva Sathi April Payment

প্রকল্পের নাম
যুবসাথী (Banglar Yuva Sathi)।
উদ্যোক্তা
পশ্চিমবঙ্গ সরকার (ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর)।
আর্থিক সহায়তা
প্রতি মাসে ১,৫০০ টাকা।
প্রথম কিস্তির তারিখ ৭ মার্চ ২০২৬।
দ্বিতীয় কিস্তির তারিখ নীচে দেওয়া।

বাংলার যুব সাথী

পশ্চিমবঙ্গ সরকার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে যুব সাথী প্রকল্পের ঘোষণা করে। এই প্রকল্পে বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এটি তাদের আর্থিক ভাবে স্বনির্ভর করবে, এই আশা।

---Advertisement---

কারা এই ভাতা পাবেন?

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
  • নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য হতে হবে।
  • বর্তমানে বেকার হতে হবে।
  • আবেদনকারী বর্তমানে কোনো সরকারি প্রকল্পের সুবিধাভোগী হওয়া চলবে না (শুধুমাত্র স্কলারশিপ ছাড়া)।

কবে থেকে ঢুকবে যুব সাথী এমাসের টাকা?

এ মাসে যুব সাথীর টাকা কবে ঢুকবে তা নিয়ে সম্প্রতি রাজ্য সরকার সূত্রে খবর মিলেছে। এপ্রিল মাসে ১০ তারিখ থেকে এই প্রকল্পের টাকা পুনরায় দেওয়া শুরু করবে রাজ্য। ধীরে ধীরে যোগ্য প্রার্থীদের সবার অ্যাকাউন্টে সময়মত টাকা পৌঁছে যাবে।

টাকা ঢুকল কিনা কীভাবে চেক করবেন?

আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকল কি না তা জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন:

  • প্রথমে যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট (banglaryuvasathi.gov.in) পোর্টালে যান।
  • সেখানে ‘Track Application Status’ বা ‘Check Payment Status’ অপশনে ক্লিক করুন।
  • আপনার অ্যাপ্লিকেশন আইডি (Application ID) বা আধার নম্বর এবং জন্ম তারিখ প্রদান করুন।
  • ক্যাপচা কোড দিয়ে ‘Search’ বাটনে ক্লিক করলেই আপনার স্ট্যাটাস দেখা যাবে।
  • যদি সেখানে “Payment Processed” বা “Success” দেখায়, তবে বুঝবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ফোনে মেসেজ চলে আসবে।
---Advertisement---

টাকা না পেলে কোথায় জানাবেন?

টাকা না ঢুকলে আপনি বাংলার যুব সাথী প্রকল্পের হেল্প লাইন নম্বরে কল করতে পারেন। হেল্প লাইন নম্বরটি হল- 6292248888 ; এছাড়াও ইমেল আইডি হল- yubasathi2026@gmail.com.

আরও পড়ুনঃ বাংলার বাড়ি লিস্ট 2026 পিডিএফ ডাউনলোড

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ