যুব সাথী ক্যাম্প লিস্ট | Yuva Sathi Camp list download

Published By: Debasish Ghosh | Published On:
Share:

যুব সাথী প্রকল্পের আবেদন করবেন? তার জন্য কোথায় ক্যাম্প বসেছে জানতে চান? আজ এই প্রতিবেদনে যুব সাথী প্রকল্প ক্যাম্প লিস্ট ডাউনলোড করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। আপনার বাড়ির কাছে কোথায় ক্যাম্প হচ্ছে, সহজেই এখানে জানতে পারবেন। আর তারপর সরাসরি সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। তবে আর দেরি না করে বিস্তারিত জেনে নিন নীচে।

যুব সাথী ক্যাম্প লিস্ট (Yuva Sathi Camp list)

এবছর রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক যুবতীদের জন্য নতুন যুবসাথী স্কিম চালু করেছেন। এতদিন যেটি যুবশ্রী নামে পরিচিত ছিল সেই স্কিমের সুবিধা যাতে আরো বেশি যোগ্য ছেলেমেয়েদের কাছে সহজে পৌঁছে দেওয়া যায় সেইজন্য নতুন পোর্টাল চালু নির্দিষ্ট ক্যাম্প মারফত আবেদন গ্ৰহণ করা হচ্ছে। এই উদ্যোগই যুবসাথী নামে পরিচিত। রাজ্যের প্রতিটি গ্ৰাম ও শহরে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আপনার বাড়ির কাছে কোথায় এই ক্যাম্প হচ্ছে, জেনে নিন নীচে।

আরও পড়ুনঃ যুব সাথী অনলাইন ফর্ম ফিলাপ কীভাবে করবেন দেখে নিন 

---Advertisement---

যুব সাথী প্রকল্প camp list

আপনার বাড়ির কাছে কোথায় এবং কবে ক্যাম্প হবে, তা জানার জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
১. প্রথমেই আপনাকে apas.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
২. হোমপেজে ‘Locate Camp’ বা ‘Find Near Me’ নামক একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করতে হবে।
৩. এরপর একটি ড্রপ-ডাউন মেনু আসবে। সেখান থেকে নিজের জেলা, ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করতে হবে।

---Advertisement---

৪. আপনার এলাকা সিলেক্ট করার সাথে সাথেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার কাছাকাছি কোথায় কোথায় যুবসাথী ক্যাম্প বসছে, তার সঠিক ঠিকানা এবং কোন তারিখে কত সময় পর্যন্ত ক্যাম্পটি চলবে।
৫. এছাড়াও গুগল ম্যাপের লিঙ্কও দেওয়া থাকছে, যাতে আপনি সহজেই লোকেশনটি ট্র্যাক করতে পারেন।

এরকম আরও সরকারী প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

যোগ্যশ্রী প্রকল্প 2026 | পড়ুয়াদের ৩৬০০ টাকা স্টাইপেন্ড দিচ্ছে রাজ্য সরকার যুব সাথী অনলাইন ফর্ম ফিলাপ | Yuva Sathi Online form fill up 2026 যুব সাথী ফর্ম । Yuva Sathi form download pdf যুব সাথী ক্যাম্প লিস্ট | আপনার জেলায় কোথায় যুব সাথীর ক্যাম্প হচ্ছে?