যুব সাথী ফর্মে ভুল রয়েছে? যুব সাথী ফর্ম কারেকশন কিভাবে করবেন? বর্তমানে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল যুব সাথী। সম্প্রতি এই প্রকল্পে অফলাইন ক্যাম্পের মাধ্যমে আবেদন গ্রহণ করা শেষ হয়েছে। অনলাইন ফর্ম ফিলাপ এখনোও চলছে। ফর্ম ফিলাপ করার সময়ে, বিশেষ করে যারা ক্যাম্পে ফর্ম ফিলাপ করেছেন ভিড়ের মধ্যে অনেকেরই ফর্ম পূরণে ভুল ভ্রান্তি হয়েছে। যার কারণে এখন ভয় আদৌ টাকা ঢুকবে কিনা। কিভাবে আপনি যুব সাথী ফর্ম কারেকশন করতে পারবেন? অনলাইনে কি করা যাবে? কি কি নথিপত্র লাগবে? এইসব নিয়ে বিস্তারিত জানবো আজকের প্রতিবেদনে।
এক নজরে
যুব সাথী
আবেদনকারীদের মনে সবথেকে বড় প্রশ্ন হলো, জমা দেওয়া ফর্ম কি পুনরায় সংশোধন করা সম্ভব? বর্তমান নিয়ম অনুযায়ী, যুবসাথী ফর্ম জমা দেওয়ার সময় স্ক্রিনে একটি সতর্কবার্তা বা পপ-আপ আসে, যেখানে স্পষ্টভাবে বলা থাকে যে একবার সাবমিট করলে তথ্য আর পরিবর্তন করা যাবে না। তাই অনলাইনে নিজে থেকে এই ভুল সংশোধনের কোনো সুযোগ আপাতত নেই।
আরও পড়ুনঃ যুব সাথী স্ট্যাটাস চেক
ডুপ্লিকেট আবেদন করবেন না: অনেকেই ভাবছেন যে একটি অ্যাপ্লিকেশন তো বাতিল হয়েছে, সঙ্গে সঙ্গে অন্য আর একটা মোবাইল নম্বর থেকে আরেকটা অ্যাপ্লিকেশন করে দেওয়া ভালো। কিন্তু এই কাজটি ভুলেও করবেন না। কারণ মোবাইল নাম্বার বদলালেও আপনার আধার নম্বর একই থাকছে। তাই আপনি দুটি ভিন্ন নম্বর থেকে আবেদন করলেও সিস্টেম সেটিকে ডুপ্লিকেট আবেদন হিসেবেই ধরবে এবং আপনার কোনো আবেদনই গ্রহণ করা হবে না।
যুব সাথী ফর্ম সংশোধন
যেহেতু যুব সাথী ফার্ম একবার সাবমিট হয়ে গেলে আর সহজে সংশোধন করা যায় না তাই আগে থেকেই কিছু নিয়ম মানা ভালো। যেমন-
- খুব খুঁটিয়ে ফর্মটি পড়ে ফর্ম পূরণ করুন।
- সমস্ত নথিপত্রের অরিজিনাল নয় বরং সেলফ অ্যাটেস্টেড জেরক্স জমা করুন।
- সাবমিট করার আগে একবার প্রিভিউ করে নিন।