যুব সাথী অফলাইন ফর্ম ফিলাপের টাকা ঢোকা শুরু, টাকা না পেলে এক্ষুনি পেমেন্ট স্টেটাস চেক করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

যুব সাথী প্রকল্পে ক্যাম্পে আবেদন করেছিলেন, কিন্তু টাকা এখনো ঢোকেনি? এবার যুব সাথী অফলাইন ফর্ম ফিলাপের টাকা ঢোকা শুরু হল। যারা যারা অফলাইনে বিধানসভা ভিত্তিক ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের জন্য ধীরে ধীরে টাকা ছাড়ছে রাজ্য সরকার। আপনার টাকা ঢুকল কিনা বা কবে ঢুকবে, খুব সহজেই পেমেন্ট স্ট্যাটাস চেক করে জেনে নিতে পারবেন। কি ভাবে করবেন, জানতে হলে খবরটি শেষ পর্যন্ত পড়ুন।

যুব সাথী অফলাইন ফর্ম ফিলাপের টাকা ঢোকা শুরু

গত ৭ মার্চ মুখ্যমন্ত্রীর ঘোষণা মত ইতিমধ্যে যুব সাথীর টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। কিন্তু এক্ষেত্রে যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের টাকা আগে ঢুকেছে। অন্যদিকে যারা ক্যাম্পে অফলাইনে আবেদন করেছিলেন তাদের অনেকেরই টাকা ঢোকেনি বলে জানিয়েছেন। আসলে অনলাইন আবেদনকারীদের ডেটা ইতিমধ্যেই সিস্টেমে সংরক্ষিত আছে। আর যারা অফলাইন আবেদন করেছেন তাদের ডেটা নতুন করে কম্পিউটারে এন্ট্রি করতে হচ্ছে। সে কারণেই তাদের পেমেন্ট ঢুকতে দেরি হচ্ছে। তবে এবার সেই সমস্ত অফলাইন আবেদনকারীদের রাজ্য সরকার একে একে টাকা দেওয়া শুরু করল। জানা গিয়েছে, এক্ষেত্রে যেহেতু ডাটা এন্ট্রি করতে সময় লাগবে, তাই সবার টাকা একসঙ্গে হয়তো ঢুকবে না। তবে ধীরে ধীরে সমস্ত যোগ্য আবেদনকারীদের একাউন্টে টাকা ট্রান্সফার করা হবে।

যুব সাথী প্রকল্প কি?

বর্তমানে পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য সবচেয়ে জনপ্রিয় স্কিম হল যুব সাথী। এবছর রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন। মূলত রাজ্যের ২১ থেকে ৪০ বছরের শিক্ষিত বেকার যুবক-যুবতীরা যারা পড়াশোনা শেষ করে বর্তমানে বেকার তাদেরকেই স্বনির্ভর করতে এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক ভাতা পাবেন। আগামী পাঁচ বছর পর্যন্ত এই ভাতা চলবে। তারমধ্যে কোনো সরকারি অথবা স্থায়ী বেসরকারি চাকরি পেলে ভাতা বন্ধ হয়ে যাবে।

---Advertisement---

আরও পড়ুনঃ যুব সাথীর আবেদনে কোনো ভুল হয়েছে? সহজে জেনে নিন  

নিজের পেমেন্ট স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

আপনি যদি যুব সাথে প্রকল্পের একজন অফলাইন আবেদনকারী হয়ে থাকেন তবে টাকা ঢুকলো কিনা, তা এখন আপনি খুব সহজে এবং দ্রুত পশ্চিমবঙ্গ অর্থ মন্ত্রকের ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারবেন। এজন্য,

  1. প্রথমে আপনাকে নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে।
  2. তারপর যে উইন্ডো খুলবে সেখানে নির্দিষ্ট বিবরণ যেমন ব্যাংক একাউন্ট নম্বর, আইএফএসসি কোড, রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে।
  3. তারপর Submit বাটনে ক্লিক করতে হবে।
  4. এরপরই স্ক্রিনে স্ট্যাটাস দেখতে পাবেন।

Check Payment Status: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

যুব সাথীর টাকা ঢুকছে না কেন? ব্যাংকের এই কাজ না করলে যুব সাথীর টাকা ঢুকবে না যুব সাথীর টাকা ঢুকছে না? আবেদনে কোনো ভুল হয়েছে কি না, স্ট্যাটাস দেখে বুঝে নিন যুব সাথীর টাকা কারা আগে পাচ্ছেন? আপনার কবে ঢুকবে? জানুন বিস্তারিত যুব সাথী অ্যাপ্রুভ মেসেজ পেয়েছেন? অ্যাপ্রুভ হলে মোবাইলে এই মেসেজটি আসবে  এখনও কি যুব সাথী ফর্ম ফিলাপ করা যাবে? বিস্তারিত জেনে নিন