আপনি কি পশ্চিমবঙ্গের বেকার যুবক বা যুবতী? যুব সাথী 2026 প্রকল্পে আবেদন করতে চান? তবে আপনার জন্য একটি সুখবর। এবার থেকে যুব সাথী প্রকল্পে আবেদনের জন্য আর লাইনে গিয়ে দাঁড়াতে হবে না। অনলাইনেও আবেদন করা যাবে। এজন্য নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া করতে হবে এবং তার সঙ্গে জমা দিতে হবে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস। আজকের প্রতিবেদনে যুব সাথী অনলাইন আবেদন নিয়ে সমস্ত খুঁটিনাটি জানবো।
এক নজরে
যুব সাথী অনলাইন ফর্ম ফিলাপ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর বাজেটে যুব সাথী প্রকল্পের ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের অধীনে যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক ভাতা পাবেন। গতকাল থেকেই এই প্রকল্পে আবেদন জমা দেওয়ার জন্য রাজ্যের জেলায় জেলায় ক্যাম্প শুরু করেছে সরকার। শুরু থেকেই ক্যাম্পে আকাশছোঁয়া ভিড় দেখে মানুষের সমস্যা এড়াতে সরকার এখন অনলাইনে আবেদনের পদ্ধতি চালু করেছে।
যুব সাথী প্রকল্প online apply
অনলাইনে আবেদনের সময় নিচের নথিপত্রগুলি PDF ফরম্যাটে হাতের কাছে রাখতে হবে:
- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট।
- আধার কার্ডের কপি।
- ভোটার কার্ডের কপি।
- ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার কপি।
- জাতিগত শংসাপত্র (SC/ST/OBC) যদি থাকে।
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (PDF ফরম্যাটে)।
- আবেদনকারীর স্বাক্ষর (এটি JPG বা PNG ফরম্যাটে হতে হবে)।
- নিজের মোবাইল নম্বর।
আরও পড়ুনঃ যুব সাথী ক্যাম্প লিস্ট
অনলাইন আবেদন পদ্ধতি
- প্রথমে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পোর্টালে যান। ওয়েবসাইটটি হলো: https://apas.wb.gov.in/
- সেখানে ‘Apply Online’ অপশনে ক্লিক করুন।
- নিজের বৈধ মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিন।
- আপনার মোবাইলে একটি ওটিপি (OTP) আসবে, সেটি নির্দিষ্ট বক্সে লিখে সাবমিট করুন।
- এরপর আবেদনপত্র বা Application Form খুলে যাবে। এখানে তিনটি ধাপ রয়েছে: Basic Details, Upload Documents এবং Final Submit।
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে এবং নথিপত্র আপলোড করে ফাইনাল সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
- শেষে আবেদনপত্রের একটি কপি ডাউনলোড বা প্রিন্ট করে নিজের কাছে রাখুন।
আরও পড়ুনঃ যুব সাথী ফর্ম ডাউনলোড করে নিন
FAQ
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও যুব সাথীতে আবেদন করা যাবে?
উত্তর: না।
কত দিন পর্যন্ত আবেদন করা যাবে?
উত্তর: ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ফর্ম তোলা যাবে।
কবে থেকে যুব সাথীর টাকা দেওয়া হবে?
উত্তর: ১ এপ্রিল, ২০২৬ থেকে।
যুব সাথী প্রকল্পে কত টাকা দেওয়া হবে?
উত্তর: ১৫০০ টাকা।
এরকম আরও নানা সরকারী প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now