যুব সাথী অনলাইন ফর্ম ফিলাপ কিভাবে করবেন? রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সম্প্রতি চালু হওয়া যুব সাথী প্রকল্পে আবেদন মূলত ক্যাম্পের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। কিন্তু ভিড়ের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইন দেওয়া অনেকের পক্ষেই কষ্টকর ব্যাপার। আর সেই কারণে রাজ্য সরকার অনলাইনেও যুব সাথী আবেদন প্রক্রিয়া চালু করেছে। কিভাবে আবেদন করবেন? কি কি নথি জমা দিতে হবে? সমস্ত খুঁটিনাটি জানবো এই প্রতিবেদনে।
এক নজরে
যুব সাথী অনলাইন ফর্ম ফিলাপ
রাজ্যের বেকার সমস্যা দূরীকরণে এ বছর বাজেটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘যুব সাথী’ প্রকল্প ঘোষণা করেছেন। মূলত যারা প্রথাগত শিক্ষা শেষ করে বর্তমানে কোন প্রশিক্ষণ বা অন্য কিছুতে যুক্ত আছেন, তাদের এই প্রকল্পের মাধ্যমে মাসিক ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে। এই টাকা তাদের ব্যক্তিগত খরচ চালানোর জন্য কাজে আসবে।
আর এই অভিনব উদ্যোগের কারণেই যুব সাথী প্রকল্প নিয়ে রাজ্যের বেকার ছেলে মেয়েদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রকল্পে আবেদনের জন্য গত ১৫ ই ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু হয়েছে রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে। ক্যাম্প চলবে আগামী ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু ক্যাম্প গুলিতে যে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে, তার জন্য আবেদনকারীদের সমস্যা এড়াতে রাজ্য সরকার এবার অফলাইন ক্যাম্পের পাশাপাশি অনলাইনেও আবেদন নেওয়ার কথা জানিয়েছে।
আবেদনের যোগ্যতা
যুব সাথী প্রকল্পে অনলাইনে আবেদন করার আগে আপনাকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে:
- আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। তবে উচ্চতর শিক্ষিতরাও আবেদন করতে পারবেন।
- আপনার বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় নিচের নথিপত্রগুলি স্ক্যান করে হাতের কাছে রাখুন।
- আধার কার্ড অথবা ভোটার কার্ড।
- বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)।
- মাধ্যমিক পাসের মার্কশিট ও সার্টিফিকেট।
- পাসপোর্ট সাইজ রঙিন ছবি ও স্বাক্ষর।
- সচল মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
আরও পড়ুনঃ যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড (pdf)
যুব সাথী প্রকল্প online apply link
যুব সাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল। নিচে ধাপে ধাপে পদ্ধতিটি আলোচনা করা হলো:
- প্রথমে আপনাকে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://www.apas.wb.gov.in/ এ যেতে হবে।
- ‘Apply Online’ লিংকে ক্লিক করতে হবে।
নিজের মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড এন্ট্রি করতে হবে। - ওটিপি ভেরিফিকেশনের পর মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন হবে।
- এরপর স্ক্রিনে আবেদন পত্র আসবে। সেখানে নিজের ব্যক্তিগত ও
- শিক্ষাগত সমস্ত তথ্য পূরণ করে উপরোক্ত ডকুমেন্টস আপলোড করতে হবে।
সবশেষে ফরমটি একবার যাচাই করে নিয়ে সাবমিট করে দিলে আবেদন প্রক্রিয়া শেষ।
যুব সাথী প্রকল্প ক্যাম্প লিস্ট
আপনার বাড়ির কাছে কোথায় এবং কবে ক্যাম্প হবে, তা জানার জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
১) প্রথমেই আপনাকে apas.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
২) হোমপেজে ‘Locate Camp’ বা ‘Find Near Me’ নামক একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করতে হবে।
৩) এরপর একটি ড্রপ-ডাউন মেনু আসবে। সেখান থেকে নিজের জেলা, ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করতে হবে।
৪) আপনার এলাকা সিলেক্ট করার সাথে সাথেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার কাছাকাছি কোথায় কোথায় যুবসাথী ক্যাম্প বসছে, তার সঠিক ঠিকানা এবং কোন তারিখে কত সময় পর্যন্ত ক্যাম্পটি চলবে।
৫) এছাড়াও গুগল ম্যাপের লিঙ্কও দেওয়া থাকছে, যাতে আপনি সহজেই লোকেশনটি ট্র্যাক করতে পারেন।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন
যুব সাথী প্রকল্প status
যারা ক্যাম্পে আবেদনপত্র জমা করেছেন তাদের মধ্যেই অনেকেই ভাবছেন আপনার আবেদনটি গ্রহণ হয়েছে কিনা? আপনার আবেদনটি গ্রহণ হয়েছে নাকি বাতিল হয়েছে সেটা জানার জন্য আপনাকে যুব সাথী প্রকল্প status চেক করতে হবে। এর জন্য আপনার কাছে যে আবেদনপত্র জমা করার রিসিপ্ট কপি আছে সেটি কাজে লাগবে। যদিও এখনও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে স্ট্যাটাস চেক করার কোনো অপশন দেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই যুব সাথী প্রকল্প status চেক করার অপশন দেওয়া হবে।
এরকম আরও নানা সরকারী প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now