যুব সাথীর টাকা কারা আগে পাচ্ছেন? আপনার কবে ঢুকবে? জানুন বিস্তারিত

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ইতিমধ্যেই যুব সাথীর টাকা ঢোকা শুরু হয়েছে। কিন্তু অনেকের টাকা আসছে না। এখন প্রশ্ন, যুব সাথীর টাকা কারা আগে পাচ্ছেন? রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তার সাম্প্রতিক কালে সবচেয়ে জনপ্রিয় স্কিম হল ‘যুব সাথী’ (Banglar Yuva Sathi Scheme)। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। ইতিমধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানো শুরু হয়েছে। তবে অনেকেরই প্রশ্ন, কারা আগে পাচ্ছেন এই টাকা? কেনই বা অনেকের টাকা ঢুকতে দেরি হচ্ছে? আপনার টাকা ঢুকল কিনা জানবেন কিভাবে? এই প্রতিবেদনে যুব সাথী প্রকল্পের পেমেন্ট নিয়ে যাবতীয় আপডেট দেওয়া হল।

যুব সাথীর টাকা কারা আগে পাচ্ছেন?

গত ১৫ ই ফেব্রুয়ারি থেকে ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে যুব সাথীর আবেদন জমা নেওয়ার কাজ চলেছে। কথা ছিল ১ এপ্রিল থেকে যোগ্য প্রার্থীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু গত ৭ মার্চ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে এপ্রিল নয় বরং এদিন থেকেই ‘যুব সাথী’ প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছেন রাজ্য সরকার। এর মধ্যেই কিছুজনের টাকা ঢুকেছে, আবার কিছুজনের ঢুকছে না। আসলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যারা অনলাইনে আবেদন করেছিলেন, তাদের ডেটা যেহেতু আগে থেকেই সিস্টেমে রয়েছে, তাই তাদের ভেরিফিকেশন আগে সম্পন্ন হয়ে টাকা প্রথমে ঢুকবে।

কাদের টাকা ঢুকতে দেরি হতে পারে?

যুব সাথীর টাকা ঢুকতে দেরি হবার পেছনে বেশ কিছু কারণ রয়েছে,

  1. যারা বিধানসভা ভিত্তিক ক্যাম্পে ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করেছিলেন, তাদের ডেটাবেস নতুন করে তৈরি করতে হচ্ছে। অন্যদিকে অনলাইন আবেদনকারীদের ইতিমধ্যেই ডেটা সিস্টেমে মজুত রয়েছে। তাই ক্যাম্পে আবেদনকারীদের টাকা ঢুকতে সময় লাগছে।
  2. যুবসাথী প্রকল্পের টাকা পেতে হলে আপনার ব্যাংক একাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিংক থাকতে হবে। যাদের অ্যাকাউন্টের সাথে আধারের লিঙ্ক নেই এবং কেওয়াইসি (KYC) আপডেট করা নেই, তাদের টাকা ঢুকবে না।
  3. যাদের ডকুমেন্টে কোনো অসঙ্গতি আছে তাদের ভেরিফিকেশনে সময় লাগছে, অনেক ক্ষেত্রে টাকা নাও ঢুকতে পারে।
---Advertisement---

কীভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন?

আরও পড়ুনঃ যুব সাথী অ্যাপ্রুভ মেসেজ পেয়েছেন? এটা না পেলে টাকা ঢুকবে না

যুবসাথী প্রকল্পের আবেদনকারী হিসেবে আপনি আপনার টাকা কবে পাবেন বা আবেদনের বর্তমান অবস্থা কী, তা খুব সহজেই জানতে পারবেন এইভাবে:

  1. প্রথমে যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট yubasathi.wb.gov.in এ ভিজিট করুন।
  2. ওয়েবসাইটের হোমপেজ খোলার পর সেখানে থাকা ‘Application Status’ -এ ক্লিক করুন।
  3. একটি নতুন পেজ ওপেন হবে যেখানে ‘Check Status’ অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
  4. তারপরে আপনার রেজিস্টার মোবাইল নম্বরটি লিখুন এবং পাশে থাকা ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করুন।
  5. এবার ‘Get OTP’ বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেটি নির্দিষ্ট বক্সে বসিয়ে সাবমিট করুন।
    এর পরেই আপনার স্ক্রিনে আবেদনেরে স্ট্যাটাস প্রদর্শিত হবে।

এরকম আরও নানা সরকারী প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

যুব সাথী অ্যাপ্রুভ মেসেজ পেয়েছেন? অ্যাপ্রুভ হলে মোবাইলে এই মেসেজটি আসবে  এখনও কি যুব সাথী ফর্ম ফিলাপ করা যাবে? বিস্তারিত জেনে নিন আজ থেকেই যুব সাথীর টাকা অ্যাকাউন্টে ঢুকছে, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুব সাথী প্রকল্প status check | যুব সাথী হেল্পলাইন নম্বর চালু হল যুব সাথী ফর্মে ভুল হয়েছে, সংশোধন কীভাবে করবেন? পড়ুন বিস্তারিত