রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢুকবে, এদিন ধর্মতলায় এক সভায় জানিয়ে দিলেন তিনি। সম্প্রতি যুব সাথী প্রকল্পের আবেদন শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রায় ১ কোটি ছেলেমেয়ে এই প্রকল্পে আবেদন করেছেন। আগামী ১ এপ্রিল থেকে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের টাকা পাওয়ার জন্য আর এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তার আগেই ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে।
এক নজরে
আজ থেকে যুব সাথীর টাকা ঢোকা শুরু
আজ থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ভাতার টাকা ঢুকতে শুরু করবে। আপনার টাকাও ঢুকল কিনা সহজেই স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। কিভাবে দেখবেন, জানতে প্রতিবেদনটি পুরোটা পড়ুন।
বর্তমানে পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য সবচেয়ে জনপ্রিয় স্কিম হল যুব সাথী। এবছর রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন। মূলত রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীরা যারা পড়াশোনা শেষ করে বর্তমানে বেকার তাদেরকেই স্বনির্ভর করতে এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক ভাতা পাবেন।
প্রথমে কথা ছিল ১ এপ্রিল থেকে এই ভাতা ঢোকা শুরু হবে। কিন্তু এদিনের জনসভায় মুখ্যমন্ত্রী বলেছেন, “আমি আজ ঘোষণা করছি, আজ থেকেই এই প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহিলা দিবসের প্রাক্কালে রাজ্যের যুবক ও যুবতীদের জন্য এটি আমাদের বিশেষ উপহার।”
আরও পড়ুনঃ যুব সাথী হেল্পলাইন নম্বর চালু হল
যুব সাথী প্রকল্প কী? কারা পাবেন এই ভাতা
রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা ও স্বনির্ভরতার লক্ষ্যেই ‘যুব সাথী’ প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। মাধ্যমিক পাশ করা ২১- ৪০ বছরের প্রার্থীরা যারা এখনও উপযুক্ত কর্মসংস্থান পাননি, সেই যুবসমাজকে সাময়িক আর্থিক ভরসা দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে আবেদনকারীরা প্রতি মাসে ভাতা হিসেবে ১,৫০০ টাকা করে পাবেন।
যুব সাথী status check

আপনিও যদি যুব সাথী প্রকল্পে আবেদন করে থাকেন এবং জানতে চান টাকা ঢুকল কিনা তবে এইভাবে নিজের স্ট্যাটাস চেক করতে পারেন।
- প্রথমে ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের অফিসিয়াল পোর্টাল (yubasathi.wb.gov.in) অথবা ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পোর্টালে (apas.wb.gov.in) যেতে হবে।
- Application status ট্যাবে ক্লিক করতে হবে।
- পরের পেজে ‘Check Status’ অপশনে ক্লিক করে নিজের মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
- ওটিপি (OTP) ভেরিফিকেশনের পর আপনার আবেদনের বর্তমান অবস্থা স্ক্রিনে আসবে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ থেকেই যুব সাথী প্রকল্পে আবেদনকারীদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকে যাবে। যদি আপনি আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যাংক একাউন্ট চেক করতে পারেন।
এরকম আরও নানা সরকারী প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






