যুব সাথীর মেসেজ এসেছে, কিন্তু টাকা ঢোকেনি? এই কাজ করলে এক নিমেষে টাকা পাবেন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

যুব সাথীর প্রায় অনেক আবেদনকারীই টাকা পেয়ে গেছেন। তবে এমন কেউ কেউ আছেন যাদের যুব সাথীর মেসেজ এসেছে, কিন্তু টাকা ঢোকেনি। আবেদন মঞ্জুর হয়েছে, ট্রেজারির মেসেজও এসেছে, কিন্তু ব্যাংকে ব্যালেন্স চেক করলে দেখাচ্ছে টাকা ঢোকেনি। আপনারও কি এইরকম হয়েছে? চিন্তার কোন কারণ নেই। কয়েকটা ছোটো কাজ করলেই এক নিমেষে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।

যুব সাথী Status check

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথীর ঘোষণা করেন, যার মাধ্যমে ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাস করা যুবক যুবতীদের মাসিক ১৫০০ টাকা ভাতা দেওয়ার কথা জানানো হয়। ১৫-২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলে। কথা ছিল ১ এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হবে। কিন্তু তার ব্যতিক্রম করে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গত ৭ মার্চ থেকেই যুব সাথীর টাকা ছাড়া শুরু হয়। পেমেন্ট নিয়ে অনেকেরই নানা সমস্যা দেখা দিচ্ছিল। যেমন যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের টাকা ঢুকতে দেরি হওয়া, কারোর কারোর মেসেজ বা টাকা কোনোটাই না ঢোকা, আবার কারোর মেসেজ এসেও টাকা না ঢোকা ইত্যাদি। যাই হোক, তারপর অফলাইন আবেদনকারীদেরও টাকা ঢোকা শুরু হয় এবং সমস্ত সমস্যা কাটিয়ে ১৮ই মার্চের মধ্যে সবার টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু এখনো অনেকের মেসেজ এসে টাকা ঢুকছে না, এরকম সমস্যা দেখা যাচ্ছে। কেন হচ্ছে এমন? কি করলে টাকা পাবেন? জানুন।

মেসেজ এসেও কেন টাকা ঢুকছে না?

এর পিছনে অনেকগুলি কারণ থাকতে পারে। যেমন-

  1. আপনার ব্যাংকে যদি কেওয়াইসি আপডেট না করা থাকে তাহলে টাকা ঢুকতে সমস্যা হতে পারে। এজন্য অবিলম্বে নিজের ব্যাংকে গিয়ে জানুন আপনার কেওয়াইসি আপডেট করা আছে নাকি। না থাকলে এক কপি আধার কার্ড এবং ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স জমা দিয়ে কেওয়াইসি আপডেট করে নিন।
  2. বর্তমানে কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকারের যেকোনো প্রকল্পের টাকা পয়সা সাধারণত ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে একাউন্টে দেওয়া হয়। ব্যাংক একাউন্টে ডিবিটি বা আধার সিডিং করা না থাকলে পেমেন্টে সমস্যা হতে পারে। আধার লিঙ্ক আর আধার সিডিং দুটো আলাদা। একটি আধার কার্ড একাধিক অ্যাকাউন্ট এর সঙ্গে লিংক থাকতে পারে, কিন্তু একটি একাউন্টে একটি আধার কার্ডটি সিডিং করা যায়। এজন্য আপনাকে ব্যাংকে গিয়ে আধার সিডিং এর ফর্ম জমা করতে হবে।
  3. আরেকটি কারণেও পেমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে যা হল ভূল তথ্য এন্ট্রি। আপনি যুব সাথীর ফর্ম ফিলাপের সময়ে যদি ব্যাংক অ্যাকাউন্টের কোনো তথ্য যেমন অ্যাকাউন্ট নম্বর, আই এফ এস সি কোড ভূল এন্ট্রি করে থাকেন তবে গরমিলের কারণে আপনার একাউন্টে টাকা ঢুকছে না। এজন্য আপনার ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।
---Advertisement---

আরও পড়ুনঃ লক্ষীর ভান্ডারে টাকা ঢুকল কিনা চেক করুন এই অ্যাপে

নিজের পেমেন্ট স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

যুব সাথীর টাকা ঢুকছে কি না তা আপনি খুব সহজে এবং দ্রুত চেক করে নিতে পারবেন। এজন্য

  1. প্রথমে আপনাকে https://wbifms.gov.in/FileDownload/KnowMyStatusGeneric.do ওয়েবসাইটে যেতে হবে।
  2. সামনে যে উইন্ডো খুলবে সেখানে নির্দিষ্ট বিবরণ যেমন ব্যাংক একাউন্ট নম্বর, আইএফএসসি কোড, রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে।
  3. তারপর Submit বাটনে ক্লিক করতে হবে।
  4. এরপরই স্ক্রিনে স্ট্যাটাস দেখতে পাবেন।

এরকম আরও নানা সরকারী প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

যুবসাথী প্রকল্পে বড় ধামাকা! এপ্রিলে অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা? বিস্তারিত দেখুন Yuva Sathi April Payment: যুব সাথীর এপ্রিল মাসের টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে? দিনক্ষণ জানাল রাজ্য সরকার বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ | বার্ধক্য ভাতা নতুন লিস্ট বাংলার বাড়ি তালিকা 2026 পশ্চিমবঙ্গ | বাংলার বাড়ি লিস্ট পিডিএফ ডাউনলোড Yuva Sathi Payment: যুব সাথীর টাকা কেন ঢুকছে না? মুখ্যমন্ত্রী বিরাট বার্তা দিলেন, জানুন বিস্তারিত