যুব সাথী প্রকল্পে আবেদন করেছেন? কবে টাকা ঢুকবে জানতে চান? এজন্য যুব সাথী প্রকল্প status check কিভাবে করবেন জেনে নিন। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বেকার যুবক-যুবতী হন এবং যুব সাথী প্রকল্পে আবেদন করে থাকেন তবে রাজ্য সরকারের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে এক ক্লিকেই দেখে নিতে পারবেন আপনার আবেদন বর্তমানে কোন জায়গায় রয়েছে, টাকা ঢুকেছে কিনা ইত্যাদি খুঁটিনাটি তথ্য। কিভাবে করবেন, সেই পদ্ধতি ধাপে ধাপে নীচে দেওয়া হল।
এক নজরে
যুব সাথী প্রকল্প status check
অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে যুব সাথী প্রকল্পের স্টেটাস চেক করার জন্য নতুন ওয়েবসাইট পাবলিশ করলো। এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে আবেদনকারীর তাদের Application Status চেক করতে পারবেন।
রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গ সব সরকারের সবচেয়ে জনপ্রিয় স্কিম হল যুব সাথী। যার মাধ্যমে মাধ্যমিক পাস হলেই রাজ্যের বেকার যুবক-যুবতীদের মাসিক ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে। সাধারণত প্রথাগত শিক্ষা শেষ করার পর অনেক তরুণ তরুণীকেই নিজের খরচ চালানোর জন্য অনেক কষ্ট করতে হয় অথবা অভিভাবকদের কাছে হাত পাততে হয়। তাদেরকে স্বনির্ভর করতেই এই প্রকল্প চালু করা হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। যারা যারা আবেদন করেছেন তারা সহজেই এখন অনলাইনে নিজের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।
যুব সাথী স্ট্যাটাস চেক কীভাবে করবেন?
যুব সাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-
- প্রথমে যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট yubasathi.wb.gov.in এ ভিজিট করুন।
- ওয়েবসাইটের হোমপেজ খোলার পর সেখানে থাকা ‘Application Status’ -এ ক্লিক করুন।
- একটি নতুন পেজ ওপেন হবে যেখানে ‘Check Status’ অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
- তারপরে আপনার রেজিস্টার মোবাইল নম্বরটি লিখুন এবং পাশে থাকা ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করুন।
- এবার ‘Get OTP’ বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেটি নির্দিষ্ট বক্সে বসিয়ে সাবমিট করুন।
- এর পরেই আপনার স্ক্রিনে আবেদনেরে স্ট্যাটাস প্রদর্শিত হবে।
আরও পড়ুনঃ যুব সাথী ফর্ম সংশোধন কীভাবে করবেন?
যুব সাথী হেল্পলাইন নম্বর
যুব সাথী প্রকল্প সম্পর্কে যেকোনো তথ্য জানার থাকলে সরাসরি রাজ্য সরকারের বাংলার যুব সাথী প্রকল্পের হেল্প লাইন নম্বরে কল করতে পারেন। হেল্প লাইন নম্বরটি হল- 6292248888 ; এছাড়াও ইমেল আইডি হল- yubasathi2026@gmail.com
যুব সাথী স্টেটাস ডাইরেক্ট লিংকঃ ক্লিক করুন
এরকম আরও নানা সরকারী প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now