নতুন বছরে ‘যুবশ্রী’ প্রকল্পের আবেদন শুরু হল, কারা আবেদন করতে পারবেন দেখে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্য সরকারের একাধিক প্রকল্পের মধ্যে ‘যুবশ্রী’ একটি অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ প্রকল্প। রাজ্য সরকারের পক্ষ থেকে বেকার যুবক-যুবতীদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। নতুন বছরে ‘যুবশ্রী’ প্রকল্পের আবেদন নতুন ভাবে শুরু হল। কবে থেকে করা যাবে আবেদন, কি যোগ্যতা লাগবে, কি কি নথিপত্র প্রয়োজন ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

যুবশ্রী প্রকল্প

রাজ্য সরকারের চালু করা ‘যুবশ্রী’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাসিক ১৫০০/- টাকা ভাতা দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে ২০১৩ সাল থেকে বেকার যুবক-যুবতীরা মাসিক ভাতা পাচ্ছেন। কি ভাবে এই প্রকল্পে আবেদন করতে হয় বিস্তারিত দেখে নিন।

চাকরির খবরঃ রাজ্যের কলেজে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি

  • আবেদন করার জন্য আবেদনকারীকে রাজ্য সরকারের Employment Bank পোর্টালে ভিজিট করতে হবে।
  • এরপর YUVASREE নামক অপশানের ওপর ক্লিক করতে হবে।
  • এবার আবেদনকারীকে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • এখন পোর্টালের New Enrollment Job Seeker অপশানে ক্লিক করতে হবে।
  • এবার স্ক্রিনে অনলাইন আবেদনপত্র দেখা যাবে। এই আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে। গুরুত্ত্বপূর্ণ নথিগুলির কপি এখানে নির্দেশ অনুযায়ী আপলোড করতে হবে।
  • এরপর SUBMIT অপশানে ক্লিক করলে আপনার আবেদন নথিভুক্ত হয়ে যাবে। এখান থেকে আবেদনকারীরা একটি এনরোলমেন্ট নম্বর পাবেন। সংশ্লিষ্ট পেজটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন আবেদনকারীরা।

আবেদন যোগ্যতা

  • যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে সরকারি স্বীকৃতি প্রাপ্ত যেকোনো বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
  • আবেদনকারীর বয়স আবেদনের বছরে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনকারীকে একজন বেকার যুবক অথবা যুবতী হতে হবে।
  • ইচ্ছুক আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

এই প্রকল্পের আবেদন চলছে ২০২৪ সালের জন্য। ইচ্ছুক আবেদনকারীরা রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালে ভিজিট করে নাম নথিভুক্ত করতে পারবেন। আবেদন করার জন্য নির্দিষ্ট পোর্টালের লিঙ্ক নীচে দেওয়া হল।

Yuvasree Prakalpa 2024: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

2nd SLST 2025 Document Verification: WBSSC এর উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হল WB DA Arrears: আগামী ১৮০ দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মেটানো হবে, ঘোষণা নবান্নের WB Summer Vacation 2026: রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি ঘোষণা, কতদিন চলবে? WB Govt Holiday: এপ্রিল মাসে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার, ভোটের ছুটি 2026 রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবনী | রাহুল ব্যানার্জী জন্ম, শিক্ষা, সিনেমা ও ব্যক্তিগত জীবনের সম্পূর্ণ তথ্য