এবার থেকে মাধ্যমিক পরীক্ষা 500 নাম্বারের (WBBSE Madhyamik Big Change)

Published By: ExamBangla.com | Published On:
Share:
এবার থেকে মাধ্যমিকে 175 এর পরিবর্তে মাত্র 125 পেলেই পাশ করবে একজন পরীক্ষার্থী। এরপর থেকে মাধ্যমিক পরীক্ষায় 500 নম্বরের ভিত্তিতে ফলাফল প্রকাশিত হবে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় সাতটি বিষয়ের পরিবর্তে পাঁচটি বিষয়ের নম্বরের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হবে। সম্প্রতি পর্ষদের কমিটির পক্ষ থেকে এমনই প্রস্তাব জমা দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরে। একজন পরীক্ষার্থী পাঁচটি বিষয়ে 25 নাম্বার করে মোট (25*5 = 125) 125 নম্বর পেলেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বলে গণ্য হবে।
কিন্তু মাধ্যমিক পরীক্ষা হবে সেই আগের নিয়মে। পরীক্ষার্থীকে মোট সাতটি বিষয়ে 700 নম্বরের পরীক্ষা দিতে হবে। তবে তার রেজাল্ট তৈরি হবে সর্বোচ্চ নম্বর পাওয়া পাঁচটি বিষয়ের ভিত্তিতে। এক্ষেত্রে সাতটি সাতটি বিষয়ের মধ্যে ইংরেজি এবং গণিতে পাস করা বাধ্যতামূলক।
ইংরেজি এবং অংক বাদে বাকি যে পাঁচটি বিষয়ের মধ্যে যে তিনটি বিষয়ে সর্বোচ্চ নাম্বার পাবে তার ওপরই রেজাল্ট তৈরি করা হবে। অর্থাৎ ইংরেজি এবং অংক বিষয় বাদে যেকোনো দুটি বিষয়ে ফেল করলেও ওই পরীক্ষার্থী পাস করে যাবে।

সূত্রের খবর, আগামী বছরের মাধ্যমিক ফেব্রূয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হবে। তাই এই নতুন প্রস্তাব যে জমা পড়েছে তা 2020 সালে লাগু হওয়ার সম্ভাবনা কম। 2021 সাল থেকে নতুন নিয়ম চালু হতে পারে।

মূলত ICSE (The Indian Certificate of Secondary Education) ও CBSE (Central Board of Secondary Education) অনুকরণে এই পরীক্ষা নীতির পরিবর্তন হতে চলেছে।
 

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের