পৌরসভায় ক্লার্ক, পিওন, মজদুর পদে নিয়োগ, Uluberia Municipality Recruitment 2019 Clerk, Peon & Mazdoor

Published By: ExamBangla.com | Published On:
Share:

ক্লার্ক পিওন মজদুর পদে 23 টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে হাওড়া জেলার উলুবেরিয়া মিউনিসিপালিটি।



শূন্যপদের বিন্যাস-
ক্লার্ক 6 টি, পিওন 9 টি, মজদুর 8 টি পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা-
ক্লার্ক পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাস। সঙ্গে কম্পিউটার এবং টাইপিং এর দক্ষতা থাকা দরকার।

পিওন মজদুর পদে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পাস হতে হবে। বাংলা অথবা হিন্দি ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে। সুগঠিত চেহারার অধিকারী হলে অগ্রাধিকার পাবেন।



বয়সসীমা-
বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 01-08-2019 তারিখের হিসেবে।

বেতন-
ক্লার্ক পদের বেতন রয়েছে 5,400- 25,200/- সঙ্গে গ্রেড পে 2,600/-
পিওন মজদুর পদের বেতন 4,900- 16,200/- সঙ্গে গ্রেড পেয়ে 1,700/-

আবেদন পদ্ধতি-
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র প্রিন্ট আউট করে সঠিকভাবে পূরণ করবেন। সঠিকভাবে পূরণ করা আবেদন পত্র এবং সমস্ত ডকুমেন্টস একটি খামে ভরবেন। ওই খামের ওপর বিজ্ঞপ্তি নম্বর যে পদের জন্য আবেদন করেছেন ওই পদের নাম লিখে দেবেন।

আবেদন করার শেষ তারিখ-  
22 শে আগস্ট 2019

দরখাস্ত পাঠানোর ঠিকানা-
Chairman, Uluberia Municipality, O.T. Road, P.O.- Uluberia, Dist.- Howrah, Pin- 711316.

আবেদন পত্র ডাউনলোড করুন-



আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের