রাজ্য স্বাস্থ্য দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

Published By: ExamBangla.com | Published On:
Share:

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মাধ্যমে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করা যাবে। নিয়োগ করা হবে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরে।

বিজ্ঞপ্তি নম্বর- HF/O/HS (MA)/1086/HFW-43011(18)/3/2020- ADMIN Sec (DHS)

পদের নাম- মেডিকেল টেকনোলজিস্ট (ক্রিটিক্যাল কেয়ার), নিউট্রশনিস্ট (শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদনযোগ্য)।

শূন্যপদ-

মেডিকেল টেকনোলজিস্ট (ক্রিটিক্যাল কেয়ার)-16 টি (UR- 08, SC- 04, ST- 01, OBCA- 02, OBCB- 01)

নিউট্রশনিস্ট- 1 টি (UR).

শিক্ষাগত যোগ্যতা-

মেডিকেল টেকনোলজিস্ট (ক্রিটিক্যাল কেয়ার)-ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস। সঙ্গে দু’বছরের ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স। অথবা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বিষয়ে ডিগ্রী কোর্স পাস করে থাকলেও আবেদনযোগ্য।

নিউট্রশনিস্ট- ফুড এন্ড নিউট্রিশন বিষয়ে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পাশ করতে হবে। কম্পিউটারে দক্ষ হতে হবে। বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।

বয়সসীমা- মেডিকেল টেকনোলজিস্ট (ক্রিটিক্যাল কেয়ার) পদের ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 39 বছরের মধ্যে। এবং নিউট্রশনিস্ট পদের ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2020 তারিখের হিসাবে। সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন- উভয় পদের ক্ষেত্রেই  প্রতি মাসে বেতন 20,000/- টাকা।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে সাথে সমস্ত নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। খামের উপরে লিখতে হবে “application for the post of………….” (জি পদে আবেদন করেছেন তার নাম)।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা– CMOH, Burra Bazar, DRS Building Campus, Chinsurah, Hooghly Pin 712101. স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আবেদন পত্র পাঠানো যাবে।

আবেদন ফি- জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফি জমা দিতে হবে 100 টাকা। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 50 টাকা। আবেদন ফি জমা দিতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড কাটবেন  ডিমান্ড ড্রাফটের কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে পাঠাতে হবে।

 আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ- 14 অক্টোবর, 2020.

আবেদনপত্র ডাউনলোড করুন-

অফিশিয়াল ওয়েবসাইট- Click here

আরও পড়ুন

BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৩০০০ পদে নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাসে আবেদন শুরু আসাম রাইফেলসে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন শুরু CRPF এ ৯০০০ এরও বেশি কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করুন ইন্ডিয়ান ব্যাংকে ৩৬৭ স্পেশালিস্ট অফিসার নিয়োগ, বিস্তারিত তথ্য দেখে নিন