পশ্চিমবঙ্গে ৪ বছরের গ্র্যাজুয়েশন কবে চালু হবে? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Published By: ExamBangla.com | Published On:
Share:

পশ্চিমবঙ্গে চার বছরের স্নাতক কোর্স কবে থেকে চালু হবে তা নিয়ে জল্পনা চলছেই। এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, কমিটি গঠন করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি চার বছরের স্নাতক কোর্স সম্পর্কে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত মিললেই চার বছরের স্নাতক কোর্স সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

4 Years Graduation Course in West Bengal

পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দফতরের ইন্সটিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ ,সংস্কৃত কলেজ, সিধু-কানহু-বিরসা বিশ্ববিদ্যালয় এবং সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের মৌ সাক্ষর অনুষ্ঠানে এসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে চার বছরের স্নাতক কোর্স প্রসঙ্গে এই বক্তব্য রাখলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে শেষ পর্যায়ের বৈঠকের পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে স্পষ্ট জানালেন ব্রাত্য বসু।

আরও পড়ুনঃ জাতীয় শিক্ষা নীতিতে কি কি পরিবর্তন হবে?

অন্যদিকে, জাতীয় শিক্ষানীতি (National Education Policy 2020) মেনে চার বছরের স্নাতক কোর্স চালুর পথে হেঁটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তবে এই অনার্স কোর্স চালু হলেও এন্ট্রি এক্সিটের সুবিধাটি এখন রাখা হচ্ছে না। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। কলেজে ভর্তির জন্য ব্যস্ততা শুরু হয়েছে রাজ্যে। এদিকে পড়ুয়ারা এখনও ধন্দে তিন নাকি চার বছরের স্নাতক কোর্সে পড়াশোনা করবেন তাঁরা। তবে যা জানা যাচ্ছে, অতি শীঘ্রই এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে চলেছে রাজ্য।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক রুটিন ২০২৪

আরও পড়ুন

উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download