চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

8th Pay Commission: অষ্টম পে কমিশন নিয়ে বিরাট আপডেট, কবে বাড়বে মাইনে?

Debasish Ghosh
---Advertisement---

ভারতের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি বড় খবর সামনে আসছে। সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হতে আর বেশি দেরি নেই। এদিকে নিয়ম অনুযায়ী, প্রতি ১০ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠন করা হয়। এই মুহূর্তে অষ্টম পে কমিশন নিয়ে বিরাট আপডেট সামনে এসেছে। কবে থেকে লাগু হচ্ছে নতুন বেতন কাঠামো? কত বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের? সেই সব নিয়ে ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় সরকারের তরফে। বিস্তারিত জানবো আজকের এই খবরে।

8th Pay Commission

অষ্টম বেতন কমিশন নিয়ে অনেক দিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মনে উদ্বেগ চলছে। নতুন বেতন কমিশন কবে বসবে? কবে বেতন বাড়বে? সেই আশায় সকলেই মুখিয়ে বসে। এবার তাদের সুখবর দিল কেন্দ্র। সূত্রের খবর অনুযায়ী গত ২০২৫ সালের ৩ নভেম্বর থেকে অষ্টম বেতন কমিশন গঠনের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই কমিশনের সদস্যদের ও চেয়ারম্যান নিয়োগ করাও সম্পন্ন হয়েছে। নির্দেশ আছে, ১৮ মাসের মধ্যে কমিশনকে কেন্দ্র সরকারের কাছে রিপোর্ট জমা করতে হবে। অর্থাৎ হিসেব অনুযায়ী ২০২৭ সালের প্রথম দিকে এই প্রক্রিয়া শেষ হবে।

বেতন কবে বাড়বে?

নিয়ম অনুযায়ী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই নতুন বেতন কমিশন লাগু করা হবে। কিন্তু এই বেতন কেন্দ্রীয় কর্মীরা হাতে পাবেন ২০২৭ অর্থবছর থেকে।

---Advertisement---

বেতন ও পেনশন কতটা বাড়তে পারে?

অষ্টম বেতন কমিশন কার্যকর হলে বেতন বৃদ্ধিতে বড়সড় পরিবর্তন আসতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এবার ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) বৃদ্ধির ওপর বিশেষ নজর দেওয়া হবে। নীচে একটি সম্ভাব্য ধারণা দেওয়া হল।

বিষয় সপ্তম বেতন কমিশন (বর্তমান)
অষ্টম বেতন কমিশন (সম্ভাব্য)
ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ গুণ ৩.৬৮ গুণ পর্যন্ত
ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা
২৬,০০০ – ৩০,০০০ টাকা
বেতন ও পেনশন বৃদ্ধি ২৩-২৫ শতাংশ ২০-৩৫ শতাংশ

এছাড়াও আরও একটি সুখবর রয়েছে, তা হল এরিয়ার বা বকেয়া টাকা। যেহেতু নতুন বেতন কাঠামো এবছর থেকেই লাগু হবে, তাই ২৭ সালে বর্ধিত বেতন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে কর্মী ও পেনশনভোগীরা এই এক বছরের সমস্ত বকেয়া টাকাও একবারে পেতে পারেন। যা একটি বড়ো অংকের টাকাই হবে।

কেন দেরি হচ্ছে এই প্রক্রিয়া শেষ হতে?

অনেকেই প্রশ্ন তুলছেন, নতুন বেতন কমিশন লাগু হতে এত দেরি কেন হবে? এর পিছনে কিছু সম্ভাব্য কারণ থাকতে পারে:

  • নতুন বেতন কমিশন কার্যকর করলে সরকারি রাজকোষে বিশাল অঙ্কের চাপের সৃষ্টি হয়।
  • গুঞ্জন শোনা যাচ্ছে যে, সরকার হয়তো ১০ বছরের প্রথা ভেঙে অন্য কোনো মডেলে (যেমন মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় বেতন বৃদ্ধি) চিন্তাভাবনা করছে। যদিও এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো নেই।

আরও পড়ুনঃ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিলবে মার্চেই 

8th Pay Commission নিয়ে সাধারণের প্রতিক্রিয়া

অষ্টম বেতন কমিশন নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে কেন্দ্র সরকার নতুন সিস্টেম চালু করেছে। MyGov পোর্টালে ১৮টি প্রশ্ন সম্বলিত একটি প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে। এখানে কেন্দ্রীয় সরকারি কর্মী, পেনশনভোগী, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, এমনকি সাধারণ নাগরিক সকলেই তাদের মতামত জানাতে পারবেন। ৩১ শে মার্চ ২০২৬ পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে। এখান থেকে ফিডব্যাক সংগ্রহ করে কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশনে বড়োসড়ো আপডেট আনবে বলে আশা করা যায়।

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ