চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

মাধ্যমিক পাশে সেরা ১০ টি স্কলারশিপ, আবেদন করলে প্রতিমাসে ১০০০ টাকা পাওয়া যাবে

Nabadip Saha
---Advertisement---

এবছরের মাধ্যমিক পাস শিক্ষার্থীদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা আলোচনা করব মাধ্যমিক পাশে সেরা ১০ টি স্কলারশিপ নিয়ে। মাধ্যমিক পাশের পর অনেক দুস্থ পড়ুয়ারা উচ্চ শিক্ষার খরচ চালাতে না পেরে পড়াশোনা ছেড়ে দেয়। এদের সাহায্যের জন্য একাধিক স্কলারশিপ স্কিম চালু রয়েছে। যেগুলিতে আবেদন করলে প্রতি মাসে ১০০০ টাকা থেকে আর্থিক সুবিধা পাওয়া যায়। নিচে যারা যারা এবছর মাধ্যমিক পাস করছ, তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ স্কলারশিপের লিস্ট নীচে দেওয়া হল।

মাধ্যমিক পাশে সেরা ১০ টি স্কলারশিপ

মাধ্যমিক পাশের পর রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকেও নানা ধরনের স্কলারশিপ প্রদান করা হয়। এর মধ্যেই এমন কিছু স্কলারশিপ আছে যেগুলিতে শিক্ষার্থীদের অবশ্যই আবেদন করা উচিত। এমন ১০ টির সম্পর্কে বিস্তারিত জেনে নেব।

মাধ্যমিক স্কলারশিপ লিস্ট 2026

---Advertisement---

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস স্কলারশিপ (SVMCM)

এটি পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় সরকারি স্কলারশিপ। ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যায়। স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত রিনিউয়াল চলে।
নম্বর: ন্যূনতম ৬০% নম্বর।
পারিবারিক আয়: বছরে ২.৫ লক্ষ টাকার নিচে।
মূল্য: প্রতি মাসে ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা (কোর্স অনুযায়ী)।
আবেদন লিঙ্ক: Apply Now

নবান্ন স্কলারশিপ (Chief Minister’s Relief Fund)

মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়। যেসমস্ত শিক্ষার্থীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পায়না তারা এখানে আবেদন করে। এটি উত্তর কন্যা স্কলারশিপ নামেও পরিচিত।
নম্বর: ৫০% থেকে ৬০%-এর মধ্যে।
পারিবারিক আয়: বছরে ১.২ লক্ষ টাকার নিচে।
মূল্য: বছরে ১০,০০০ থেকে ১২,০০০ টাকা।
আবেদন লিঙ্ক: Apply Now

ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)

এটি মূলত SC, ST এবং OBC ছাত্রছাত্রীদের জন্য। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফ থেকে প্রদান করা হয়।
নম্বর: ৫০% থেকে ৬০%-এর মধ্যে।
পারিবারিক আয়: বছরে ২.৫ লক্ষ টাকার নিচে (SC/ST) এবং ১ লক্ষ (OBC)।
মূল্য: কোর্স অনুযায়ী ১২,০০০ থেকে ৪৮,০০০ টাকা।
আবেদন লিঙ্ক: Apply Now

আরও পড়ুন: নিজের মোবাইলে কীভাবে মাধ্যমিক রেজাল্ট চেক করবেন? স্টেপ বাই স্টেপ দেখুন

ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু (মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, জৈন) পড়ুয়াদের জন্য।
নম্বর: ন্যূনতম ৫০% নম্বর।
পারিবারিক আয়: বছরে ২ লক্ষ থেকে ২.৫ লক্ষ টাকার মধ্যে।
মূল্য: কোর্স অনুযায়ী বার্ষিক ১০০০ থেকে ৩০,০০০ টাঁকা।
আবেদন লিঙ্ক: Apply Now

---Advertisement---

ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (National Scholarship Portal)

এটি ভারত সরকারের একটি সেন্ট্রালাইজড স্কলারশিপ পোর্টাল, যেখানে কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারের মোট ১৪০ টির বেশি স্কলারশিপ রয়েছে।
নম্বর: ন্যূনতম ৬০% নম্বর।
পারিবারিক আয়: বছরে ২.৫ থেকে ৪ লক্ষ টাকার মধ্যে।
মূল্য: বার্ষিক ১০০০ থেকে ৫০০০০ টাঁকা।
আবেদন লিঙ্ক: Apply Now

হিন্দি স্কলারশিপ (Hindi Scholarship)

এটি ভারতের জাতীয় শিক্ষা মন্ত্রক কর্তৃক প্রদান করা হয়। সাধারণত যে রাজ্যগুলি হিন্দিভাষী নয়, সেগুলিতে হিন্দি ভাষার প্রসার ঘটাতে এই স্কলারশিপ দেওয়া হয়। ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যায়।
নম্বর: ন্যূনতম ৬০% নম্বর।
পারিবারিক আয়: বছরে ২.৫ লক্ষ টাকার নিচে।
মূল্য: বার্ষিক ৩৬০০ থেকে ১২,০০০ টাঁকা।
আবেদন লিঙ্ক: Apply Now

টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ (Tata Capital Pankh Scholarship)

ভারতের অন্যতম বৃহৎ শিল্প সংস্থা টাটা গ্রুপের পক্ষ থেকে মেধাবী পড়ুয়াদের এই বেসরকারি স্কলারশিপ দেওয়া হয়। মাধ্যমিক পাশ থেকে স্নাতক পাস পর্যন্ত যে কেন শিক্ষার্থী এখানে আবেদন করতে পারেন।
নম্বর: ন্যূনতম ৬০% নম্বর।
পারিবারিক আয়: বছরে ৪ লক্ষ টাকার নিচে।
মূল্য: বার্ষিক ১০,০০০ থেকে ১,০০,০০০ টাঁকা।
আবেদন লিঙ্ক: Apply Now

আদিত্য বিড়লা স্কলারশিপ (Aditya Birla Scholarship)

ভারতের অন্যতম বিখ্যাত শিল্প সংস্থা আদিত্য বিড়লা ক্যাপিটালের পক্ষ থেকে মেধাবী পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়। নবম শ্রেণী পাশ থেকে স্নাতক পাস পর্যন্ত যে কেন শিক্ষার্থী এখানে আবেদন করতে পারেন।
নম্বর: ন্যূনতম ৬০% নম্বর।
পারিবারিক আয়: বছরে ৬ লক্ষ টাকার নিচে।
মূল্য: বার্ষিক ২৫০০০ থেকে ৬০০০০ টাঁকা।
আবেদন লিঙ্ক: Apply Now

আরও পড়ুনঃ PNB Housing Finance Scholarship 2026: মাধ্যমিক পাসে ১০ হাজার টাকা

সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ (Sitaram Jindal Scholarship)

বেসরকারি সংস্থা সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের তরফ থেকে এই স্কলারশিপ প্রদান করা হয়।
নম্বর: ছাত্রদের জন্য ৬৫%, ছাত্রীদের জন্য ৬০% (পশ্চিমবঙ্গ বোর্ড)।
পারিবারিক আয়: বছরে ২.৫ লক্ষ টাকার নিচে।
মূল্য: মাসিক ৫০০ থেকে ৩২০০ টাকা পর্যন্ত।
আবেদন লিঙ্ক: Apply Now

আরও পড়ুন: মাধ্যমিক রেজাল্ট 2026 কখন ও কোন ওয়েবসাইটে প্রথম দেখা যাবে?

---Advertisement---

এল আই সি বিদ্যাধন স্কলারশিপ (LIC Vidyadhan)

এল আই সি ফাউন্ডেশনের পক্ষ থেকে এটি প্রদান করা হয়।
নম্বর: ন্যূনতম ৬০% নম্বর।
পারিবারিক আয়: বছরে ৩,৬০,০০০ টাকার নিচে।
মূল্য: প্রতি বছরে ১০,০০০ থেকে ২৫,০০০ টাকা (কোর্স অনুযায়ী)।
আবেদন লিঙ্ক: Apply Now

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ