চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

স্টিল কারখানায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ, প্রতিমাসে মাসে বেতন ৫০ হাজার টাকা

Madhumita Pal
---Advertisement---

কেন্দ্রীয় সরকারের স্টিল কারখানায় বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- Management Trainees
মোট শূন্যপদ- ২৪৫ টি। (UR-89, OBC-65, SC-42, ST-28, EWS-21)

বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ২৩ নভেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬৫ শতাংশ নম্বর সহ ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্ৰী করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ৫০,০০০/- টাকা থেকে ১,৬০,০০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.sail.co.in গিয়ে বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। পরে পেমেন্ট ফি, শিক্ষাগত যোগ্যতা সাটিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে সাবমিট করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ General/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ৭০০/- টাকা ও SC/ ST/ PWD/ ESM প্রার্থীদের ক্ষেত্রে ২০০/- টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ- ২৩ নভেম্বর, ২০২২
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Apply Now: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ