চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

প্রকাশ পেতে চলেছে CTET পরীক্ষার অ্যাডমিট কার্ড, ডাউনলোড করবেন কিভাবে? জানুন বিস্তারিত

Madhumita Pal
---Advertisement---

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) -এর তরফে প্রকাশ পেতে চলেছে CTET(সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট) পরীক্ষার অ্যাডমিট কার্ড। সঠিক দিনক্ষণ না জানা গেলেও শীঘ্রই যে অ্যাডমিট প্রকাশ করা হবে তা জানিয়েছে বোর্ড। সেক্ষেত্রে অ্যাডমিট প্রকাশ পেলে পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করতে পারবেন।

CTET (সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। প্রতিবার প্রচুর সংখ্যক প্রার্থী অংশগ্রহণ করেন এই পরীক্ষায়। সম্প্রতি বোর্ডের তরফে জানানো হয়, এবছরের ডিসেম্বর থেকে পরের বছরের জানুয়ারির মধ্যে আয়োজিত হতে পারে পরীক্ষাটি। সেই মতো গত ৩১ শে অক্টোবর থেকে শুরু হয়েছিল রেজিস্ট্রেশন। আবেদন গ্রহণ চলে ২৪শে নভেম্বর পর্যন্ত। ইতিমধ্যে বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষাটি হবে কম্পিউটার ভিত্তিক। এবং এটি আয়োজিত হবে দুটি শিফটে। যেহেতু পরীক্ষা শুরু হতে আর বেশিদিন বাকি নেই, সেই মতো শীঘ্রই অ্যাডমিট কার্ড প্রকাশের সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড। আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ পেতে পারে হল টিকিট। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানার জন্য বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (ctet.nic.in) টি ফলো করতে।

FB Join

আরও পড়ুনঃ কবে প্রকাশ পাবে টেটের রেজাল্ট?

অ্যাডমিটটি ডাউনলোড করবেন কিভাবে?
১) অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পরীক্ষার্থীদের প্রথমেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (ctet.nic.in) এ যেতে হবে।
২) এরপর হোম পেজে ‘CBSE CTET Admit Card 2022’ এ ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের।
৩) এরপর ‘লগ ইন ডিটেলস’ এ গিয়ে প্রয়োজনীয় ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৪) এর পরেই স্ক্রিনে অ্যাডমিটটি দেখতে পাওয়া যাবে
৫) এরপর প্রয়োজনে অ্যাডমিটটি ডাউনলোড করতে পারেন পরীক্ষার্থীরা।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ