চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে রাজ্যের এই জেলাগুলিতে! পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

Debasish Ghosh
---Advertisement---

গরমে প্রাণ ওষ্ঠাগত রাজ্যবাসীর। এরই মধ্যে রাজ্যের তাপমাত্রা ৪০° ছাড়িয়ে গেছে। তবে সপ্তাহের শুরুতেই কিছুটা স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ রাজ্যের বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সোমবার শহর কলকাতাতে হতে পারে স্বস্তির বৃষ্টি। ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় সোমবার এবং মঙ্গলবার। এদিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১° এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০° ‘র কাছাকাছি।

মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়। সেইসঙ্গে, এই জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং নদীয়া জেলাতে কমতে পারে তাপমাত্রা। তবে বুধবার থেকে ফের তাপপ্রবাহ বাড়বে। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জেলায়।

আরও পড়ুনঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়দান আজ

বৃষ্টি হবে রাজ্যের এই জেলাগুলিতে

সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলার বিক্ষিপ্ত এলাকায়। তবে এই বৃষ্টিপাতের ফলে তাপপ্রবাহে কোন প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী দুই দিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলাতে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার ফলে এই দুই জেলা সহ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। তবে একই সঙ্গে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে।

বৃষ্টি হবে রাজ্যের এই জেলাগুলিতে

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ