ইন্ডিয়া পোস্ট বা ভারতীয় ডাক বিভাগ সম্প্রতি মাধ্যমিক পাশে ৩০ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। প্রতিবছরই এই নিয়োগের মাধ্যমে হাজার হাজার প্রার্থীদের দেশের প্রত্যন্ত এলাকায় ডাক পরিষেবা দেওয়ার জন্য কাজে নিয়োগ করা হয়। এ বছরের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশ জুড়ে ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM) অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (ABPM) পদে নিয়োগ করা হবে। কেবল পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় ৯০০ টি পদ। অনলাইন আবেদন কিভাবে করবেন? কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে? কিভাবে নিয়োগ হবে? ইত্যাদি নিয়ে বিস্তারিত জানবো আজকের প্রতিবেদনে।
এক নজরে
গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2026
| গুরুত্বপূর্ণ বিষয় | তারিখ |
| বিজ্ঞপ্তি প্রকাশ | ১ জানুয়ারি ২০২৬ |
| অনলাইন আবেদন শুরু | ৩১ জানুয়ারি, ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ |
| আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ |
| Correction Window | ১৮ – ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ |
| প্রথম মেরিট লিস্ট প্রকাশ (সম্ভাব্য) | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
আবেদনের যোগ্যতা
জিডিএস পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই নিচের শর্তগুলো পূরণ করতে হবে-
- আবেদনকারীকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। মাধ্যমিকে অঙ্ক এবং ইংরেজি বিষয় থাকা বাধ্যতামূলক।
- প্রার্থীকে সংশ্লিষ্ট পোস্টাল সার্কেলের স্থানীয় ভাষা (যেমন পশ্চিমবঙ্গের জন্য বাংলা) লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।
- সাইকেল চালানো জানতে হবে এবং কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন।
বয়স সীমা
আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে নিম্নলিখিত ছাড় থাকবে-
| Category | Relaxation |
| ওবিসি | ৩ বছর |
| এসসি/ এসটি | ৫ বছর |
| পি ডব্লিউ বি ডি | 10 বছর |
বেতন কাঠামো:
ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে নিয়োগ পাওয়া প্রার্থীদের ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড পোস্টমাস্টার পদে প্রার্থীদের ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
গ্রামীণ ডাক সেবক আবেদন পদ্ধতি
আবেদন করার প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন। আপনি নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই ফর্ম ফিলাপ করতে পারেন:
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে indiapostgdsonline.gov.in যান।
২. সেখানে ‘Registration‘ ট্যাবে ক্লিক করে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। আপনার মোবাইলে একটি ওটিপি (OTP) আসবে যা দিয়ে ভেরিফিকেশন করতে হবে।
৩. রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার পর আবেদন ফি জমা দিতে হবে।
| Category | Fees |
| সাধারণ/ওবিসি | ১০০ টাকা। |
| মহিলা/এসসি/এসটি/প্রতিবন্ধী |
কোনো আবেদন ফি লাগবে না।
|
৪. এরপর আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং সার্কেল (যেমন- West Bengal) সিলেক্ট করে লগইন করুন। এখানে আপনার ঠিকানা এবং মাধ্যমিকের মার্কস সঠিকভাবে আপলোড করতে হবে।
৫. সবশেষে আপনি কোন ডিভিশনে চাকরি করতে চান তা পছন্দ অনুযায়ী সাজাতে হবে।
৫. প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন। সব তথ্য যাচাই করে ফর্মটি ‘Submit‘ করুন এবং ভবিষ্যতের জন্য একটি প্রিন্টআউট রেখে দিন।
প্রয়োজনীয় ডকুমেন্টস
আবেদন করার সময় প্রার্থীদের যেসব ডকুমেন্টস আপলোড করতে হবে,
- পাসপোর্ট সাইজ ফটো ও সিগনেচার
- মাধ্যমিকের মার্কশীট
- বৈধ সচিত্র পরিচয় পত্র (আধার, ভোটার, প্যান ইত্যাদি)
- কাস্ট সার্টিফিকেট/প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)
- মেডিকেল সার্টিফিকেট
- বার্থ সার্টিফিকেট
নিয়োগ পদ্ধতি
এক্ষেত্রে নিয়োগ পাওয়ার জন্য কোন পরীক্ষা দিতে হবে না প্রার্থীদের। মাধ্যমিকের নম্বর অনুযায়ী একটি মেধা তালিকা প্রস্তুত করা হবে এবং তার ভিত্তিতেই ইন্ডিয়া পোস্ট প্রার্থীদের হাতে সরাসরি নিয়োগ পত্র প্রদান করবে।
জিডিএস নিয়োগ 2026 অনলাইনে আবেদনের তারিখ
- আবেদন শুরু: ৩১ জানুয়ারি, ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
- প্রথম মেরিট লিস্ট প্রকাশ (সম্ভাব্য): ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website






