চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

প্রণব মুখার্জি স্কলারশিপ 2026: মাধ্যমিক পাশ করলেই সুযোগ

Debasish Ghosh
---Advertisement---

পশ্চিমবঙ্গের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাস শিক্ষার্থীদের জন্য ‘TIG প্রণব মুখার্জি স্কলারশিপ’ হল সাম্প্রতিক কালের একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রনব মুখার্জির স্মৃতিতে পশ্চিমবঙ্গের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় আর্থিক সহায়তায় টেকনো ইন্ডিয়া গ্রুপ (Techno India Group) এবং প্রনব মুখার্জি ফাউন্ডেশন মিলে চালু করেছে এই স্কলারশিপ প্রোগ্রাম। এখানে প্রথমে একটি পরীক্ষায় পাশ করতে হয়। আর তারপরেই সরাসরি স্কলারশিপের টাকা একাউন্টে প্রদান করা হয়। চলতি শিক্ষাবর্ষের প্রার্থীরা যারা আবেদনে ইচ্ছুক, সমস্ত খুঁটিনাটি দেখে নিন আজকের প্রতিবেদনে।

প্রণব মুখার্জি স্কলারশিপ 2026

স্কলারশিপের নাম TIG প্রণব মুখার্জি স্কলারশিপ।
ধরন বেসরকারি।
সংস্থা টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং প্রণব মুখার্জি ফাউন্ডেশন।
টাকার পরিমান মেধাতালিকায় স্থান অনুযায়ী প্রদান করা হয়।
কারা যোগ্য মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্নাতক পাস পড়ুয়ারা।
আবেদন পদ্ধতি অনলাইন।
আবেদন শুরু বা শেষ নিচে উল্লেখ করা আছে।
অফিসিয়াল ওয়েবসাইট https://www.technopmse.com

বৃত্তির পরিমাণ

এই স্কলারশিপে কোন নির্দিষ্ট অংকের টাকা প্রদান করা হয় না। পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হয় এবং মেধা তালিকায় স্থান অনুযায়ী নির্বাচিত ছাত্রছাত্রীরা নিম্নলিখিত সুবিধা পেয়ে থাকেন:

Type Benefits
পূর্ণ বৃত্তি (Full Scholarship) মেধা তালিকায় শীর্ষে থাকা পড়ুয়ারা টেকনো ইন্ডিয়া গ্রুপের বিভিন্ন কোর্সে ১০০% টিউশন ফি মকুবের সুবিধা পেতে পারেন।
আংশিক বৃত্তি র‍্যাঙ্ক অনুযায়ী অনেকের ৫০% বা ২৫% ফি ছাড় দেওয়া হয়।
মেন্টরশিপ স্কলারশিপ ছাড়াও পড়ুয়ারা অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে কেরিয়ার গাইডেন্সের সুযোগ পান।
---Advertisement---

আবেদনের যোগ্যতা

PMSE স্কলারশিপে আবেদনের জন্য নির্দিষ্ট কিছু মানদণ্ড অনুসরণ করতে হয়:

  1. আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  2. নূন্যতম ৬০-৭০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাস করে থাকতে হবে।
  3. বর্তমানে টেকনো ইন্ডিয়া গ্রুপের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।

আরও পড়ুনঃ জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ

গুরুত্বপূর্ণ নথিপত্র

  • পাসপোর্ট সাইজ ছবি।
  • আধার কার্ড বা পরিচয়পত্র।
  • শেষ পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট।
  • পারিবারিক আয়ের প্রমাণপত্র।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।
  • বর্তমানে কোর্সে ভর্তির রশিদ বা অ্যাপ্লিকেশন ডিটেইল।

আবেদন পদ্ধতি

এই স্কলারশিপের জন্য অনলাইনেই আবেদন করা সম্ভব। নিচে ধাপগুলি আলোচনা করা হলো:

  1. https://www.technopmse.com/ বা https://www.buddy4study.com যে কোন একটি ওয়েবসাইটে যেতে হবে।
  2. নিজের নাম, ঠিকানা, বয়স, ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  3. এরপর প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় একাউন্টে লগইন করে আবেদনপত্র পূরণ করতে হবে।
  4. প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
  5. ফর্ম টি প্রিভিউ করে সাবমিট করে দিতে হবে।
---Advertisement---

PMSE Scholarship Exam

এই স্কলারশিপ পেতে গেলে PMSE পরীক্ষা দিতে হয়। পরীক্ষার বিষয় থাকে Logical Reasoning, General Aptitude, Subject Knowledge, এবং General Knowledge থেকে। পরীক্ষাটি অনলাইন বা অফলাইন, উভয় মাধ্যমেই হতে পারে।

আবেদনের সময়সীমা

পি এম এস ই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া প্রতিবছর সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়। আবেদন কবে শুরু হচ্ছে বা শেষ হচ্ছে সেই নিয়ে সঠিক আপডেট পেতে ওয়েবসাইটটি নিয়মিত ফলো করা জরুরী।

এরকম স্কলারশিপ সঙ্ক্রান্ত খবর সবার আগে পেতে এক্ষনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ