Dear WBSSC Group D candidates, today we are sharing the WBSSC Group D Answer Key 2026. The West Bengal School Service Commission has successfully conducted the WBSSC Group D Exam today. Lakhs of aspirants in more than 1700+ centres across the state appeared for the exam. Now the most wanted thing is the WBSSC Group D Answer Key PDF for the examinees, as this will help them calculate their performance and give an estimate of their marks in the result. So, today we are going to discuss the correct answers of the exam questions prepared by our expert team. Without any further words, See the Answer Key PDF below.
এক নজরে
WBSSC Group D Answer Key 2026
| Exam Name | WBSSC Group D Exam. |
| Organizing Body | West Bengal School Service Commission (WBSSC). |
| Date of Exam | 8th March, 2026. |
| PDF Download | Link Given Below. |
WBSSC Group D Exam Pattern
WBSSC গ্রুপ ডি লিখিত পরীক্ষাটি মূলত এম সি কিউ টাইপ পরীক্ষা। পরীক্ষাটি হয় মোট ৪০ নম্বরের। পরীক্ষার্থীদের হাতে ১ ঘন্টা সময় থাকে। প্রশ্ন দেওয়া নিম্নলিখিত বিষয়গুলির ওপর:
| বিষয় | প্রশ্ন | মোট নম্বর |
| সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স | ২০ | ২০ |
| নিউমেরিকেল অ্যাবিলিটি | ১০ | ১০ |
| জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং | ১০ | ১০ |
| মোট | ৪০ | ৪০ |
Read More: WBSSC Group D Question Paper 2026
Download WBSSC Group D Answer Key PDF
এবছরের Group D পরীক্ষার কোশ্চেন পেপার পর্যালোচনা করে আমরা একটি নির্ভুল অ্যানসার কি প্রস্তুত করেছি। অফিসিয়াল অ্যানসার কি প্রকাশের আগে এই আলোচনাটি পরীক্ষার্থীদের সম্ভাব্য স্কোর এবং কাট-অফ মার্কস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেতে সাহায্য করবে।
নীচে এবছরের গ্ৰুপ ডি লিখিত পরীক্ষার ৪০টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হল-
1. ‘.docx’ কোন ধরনের ফাইলের এক্সটেনশন?
উঃ MS Word
2. কে ‘ধিং এক্সপ্রেস’ নামে পরিচিত?
উঃ হিমা দাস
3. ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত?
উঃ 18 বছর
4. ভানুসিংহ কার ছদ্মনাম?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
5. উক্তি
সকল কলমই পেনসিল।
কোনো পেনসিলই টুপি নয়।
উপসংহার
(I) সকল টুপিই পেনসিল।
(II) কোনো কলমই টুপি নয়।
উঃ কেবলমাত্র উপসংহার (II) সত্য
6. যদি 24 : A = 400 হয়, তবে A -এর মান কত?
উঃ 0.06
7. 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন?
উঃ ডি. গুকেশ
8. বেমানানটি খুঁজে বের করুন:
উঃ কটক : ওড়িশা
9. PK : QJ :: AZ : ?
উঃ BY
10. একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়?
উঃ নেভিগেটিং
11. নীচের চিত্রে প্রশ্নটি দেওয়া আছে।

উঃ B
12. কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়?
উঃ 73 তম
13. জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত ‘টুসু উৎসব’ কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
উঃ ফসল কাটার মরসুম
14. একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হয় 9/22। মূল ভগ্নাংশটি কত?
উঃ 1/2
15. ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে?
উঃ অভিনব বিন্দ্রা
16. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ ড. রাজেন্দ্র প্রসাদ
17. নীচের চিত্রে প্রশ্নটি দেওয়া আছে।

উঃ C
18. গ্লুকোমা : চোখ :: জন্ডিস : ?
উঃ যকৃৎ
19. দুটি সংখ্যার ল.সা.গু. 156 এবং গ.সা.গু. 13। সংখ্যা দুটির একটি ৭৮ হলে, অপর সংখ্যাটি কত?
উঃ 26
20. ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন?
উঃ জেমস রেনেল
21. যদি x পাঁচটি সংখ্যা 2, 3, 5, 7, 13-এর গড় হয় এবং 10 থেকে 20-এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় y, তাহলে y – 2x-এর মান হবে-
উঃ 63
22. ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল?
উঃ 1942
23. কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ (Hiuen Tsang) ভারতে ভ্রমণ করেন?
উঃ হর্ষবর্ধন
24. শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কো-র ‘বিশ্ব ঐতিহ্য’ (World Heritage) তকমা পায়?
উঃ 2023
25. উক্তি:
সকল কুঁড়েঘর হল রাজপ্রাসাদ।
সকল রাজপ্রাসাদ হল মন্দির।
উপসংহার:
(I) কিছু মন্দির হল কুূড়েঘর
(II) কিছু মন্দির হল রাজপ্রসাদ
উঃ উপসংহার (I) এবং (II) উভয়ই সত্য।
26. সুন্দরবন কোন ধরনের বনভূমি?
উঃ ম্যানগ্রোভ
27. ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন?
উঃ রাষ্ট্রপতি
28. ‘অর্জুন পুরস্কার’ কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়?
উঃ খেলাধুলা
29. P এবং Q-এর গড় 35 হলে, তাদের যোগফলটি হবে-
উঃ 70
30. যদি a : b = 4 : 3, b : c = 7 : 5 এবং c : d = 9 : 8 হয়, তবে a : d কত?
উঃ 21:10
31. এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে ১০ বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময়ে তা দ্বিগুণ হয়। তাহলে ওই সময়ে সরল সুদের হার কত ছিল?
উঃ 10%
32. কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কী বলা হয়?
উঃ বুটিং
33. 200 টাকার কত শতাংশ হল 35 টাকা?
উঃ 17.5
34. একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন- “তার মা আমার মায়ের কন্যা।” ওই মহিলা পুরুষটির সাথে কীভাবে সম্পর্কিত?
উঃ মাতা
35. বেমানানটি খুঁজে বের করুন: LNPR, ACEG, STVX, IKMO
উঃ STVX
36. একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল। সেখানে মোট 7 টি মাথা এবং 18 টি পা ছিল। মোট হাঁসের সংখ্যা ছিল-
উঃ 5
37. পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত?
উঃ বাঁকুড়া
38. কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসেবে 160 টাকা পাওয়া যাবে?
উঃ 800
39. 5445 এবং 9317 -এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটি নির্ণয় করুন।
উঃ 121
40. কম্পিউটার-এ CPU-এর পূর্ণরূপ কী?
উঃ Central Processing Unit (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট)
Candidates are advised to use this answer key as a primary reference tool to calculate their expected marks. While this set is meticulously prepared based on the latest exam patterns, it is important to wait for the official notification from WBSSC for final validation. Scoring above the expected cut-off will qualify candidates for the subsequent rounds, including computer typing tests and document verification.
Join our official Telegram channel for the direct download link of the PDF and further updates regarding the WBSSC Group C merit list and result dates. Telegram group: Join Now






