পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য স্বাস্থ্য বিভাগে নতুন নিয়োগের সুখবর। উত্তর দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীরা নির্দিষ্ট যোগ্যতা থাকলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগের পর প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। আপনি যদি স্বাস্থ্য বিভাগে সরকারি চাকরির খোঁজ করেন, তবে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে এই নিয়োগ সংক্রান্ত তথ্য যেমন— পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদন পদ্ধতি আলোচনা করা হলো। আবেদনের সময়সীমা সীমিত। তাই যত দ্রুত সম্ভব বিস্তারিত জেনে আবেদন করে ফেলুন।
এক নজরে
উত্তর দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ আরএইচ এবং ইসলামপুর মহকুমা হাসপাতালের জন্য এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। মূলত নিউট্রিশনিস্ট (Nutritionist) এবং এনআরসি অ্যাটেনডেন্ট (NRC Attendant) পদে প্রার্থী নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন ক্যাটেগরিতে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।
| পদের নাম | মোট শূন্যপদ | ক্যাটেগরি অনুযায়ী বিন্যাস |
| নিউট্রিশনিস্ট (Nutritionist – NRC) | ০২ টি | SC- ০১, EWS- ০১ |
| এনআরসি অ্যাটেনডেন্ট (NRC Attendant) | ০৮ টি | UR- ০২, SC- ০২, ST- ০১, OBC (A)- ০১, OBC (B)- ০১, EWS- ০১ |
শিক্ষাগত যোগ্যতা
১. নিউট্রিশনিস্ট (NRC):
- প্রার্থীকে ফুড অ্যান্ড নিউট্রিশনে বি.এসসি (B.Sc) বা এম.এসসি (M.Sc) ডিগ্রি পাস হতে হবে।
- কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক।
- শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
২. এনআরসি অ্যাটেনডেন্ট (NRC Attendant):
- প্রার্থীকে অন্তত উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
- স্থানীয় প্রার্থীদের (হাসপাতালের ৫ কিমি এলাকার মধ্যে বসবাসকারী) অগ্রাধিকার দেওয়া হবে।
- এই পদের জন্যেও কেবল মহিলারাই যোগ্য।
বয়সসীমা
এখানে বিভিন্ন পদের জন্য বয়সসীমা ভিন্ন ভিন্নঃ
| পদের নাম | বয়সসীমা |
| নিউট্রিশনিস্ট | ১লা জানুয়ারি, ২০২৫ তারিখ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। |
| এনআরসি অ্যাটেনডেন্ট | বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। |
| সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির (SC/ST/OBC) প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। | |
বেতন
এখানে পদ বিশেষে আলাদা আলাদা বেতন দেওয়া হবে।
| পদের নাম | মাসিক বেতন |
| নিউট্রিশনিস্ট (Nutritionist – NRC) | ২৫,০০০/- টাকা। |
| এনআরসি অ্যাটেনডেন্ট (NRC Attendant) | ৫,০০০/- টাকা। |
আরও পড়ুনঃ IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে
আবেদন পদ্ধতি
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
- প্রার্থীদের www.wbhealth.gov.in-এ গিয়ে যেতে হবে।
- ‘Online Recruitment’ মেনু থেকে নির্দিষ্ট নিয়োগের লিঙ্কে ক্লিক করতে হবে।
- ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে নির্ভূলভাবে আবেদন পত্র পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় নথিপত্র যেমন, ফটো, আধার কার্ড বা ভোটার কার্ড,
- শিক্ষাগত যোগ্যতার নথি, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ইত্যাদি আপলোড করতে হবে।
- নির্দিষ্ট আবেদন ফি জমা করে ফর্ম সাবমিট করতে হবে।
আবেদন ফি
| ক্যাটেগরি | ফী |
| সাধারণ বা ইউআর (UR) প্রার্থীদের জন্য | ১০০ টাকা। |
| সংরক্ষিত শ্রেণির (SC/ST/OBC/EWS) প্রার্থীদের জন্য |
৫০ টাকা।
|
নিয়োগ পদ্ধতি
- নিউট্রিশনিস্ট:
এই পদে প্রার্থীদের প্রথমে একটি ৫০ নম্বরের লিখিত পরীক্ষা (MCQ ভিত্তিক) হবে। উত্তীর্ণদের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। এখানে থাকবে ৫ নম্বর। মোট ৫৫ নম্বরের ভিত্তিতে নিয়োগ তালিকা তৈরি করা হবে।
- এনআরসি অ্যাটেনডেন্ট:
এখানে কোনো পরীক্ষা নেওয়া হবে না। মাধ্যমিকের প্রাপ্ত নম্বর থেকে ২০ এবং উচ্চমাধ্যমিকের প্রাপ্ত নম্বর থেকে ৩০, অর্থাৎ মোট ৫০ নম্বরের ওপর মেধা তালিকা তৈরি করা হবে এবং তার ভিত্তিতে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
| পর্যায় | তারিখ |
| অনলাইন রেজিস্ট্রেশন শুরু | ৬ মার্চ, ২০২৬। |
| অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ | ১২ মার্চ, ২০২৬। |
| আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ | ১২ মার্চ, ২০২৬। |
| সম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ | ১৩ মার্চ, ২০২৬। |
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






