চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

যুব সাথীর টাকা ঢুকছে না? আবেদনে কোনো ভুল হয়েছে কি না, স্ট্যাটাস দেখে বুঝে নিন

Debasish Ghosh
---Advertisement---

যুব সাথী প্রকল্পে আবেদন করে টাকা ঢোকার অপেক্ষায় বসে আছেন, কিন্তু যুব সাথীর টাকা ঢুকছে না? ভাবছেন আবেদনে কোনো ভুল হলো কি না? চিন্তা নেই, নিজের মোবাইলেই আপনার আবেদনের স্ট্যাটাস দেখে বুঝে নিতে পারবেন।

যুব সাথীর টাকা ঢুকছে না?

১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত যুব সাথীরা আবেদন প্রক্রিয়া চলেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৯০ লক্ষ থেকে ১ কোটি আবেদনকারী এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। যোগ্য প্রার্থীদের প্রথমে ১ এপ্রিল ২০২৬ থেকে টাকা ঢোকার কথা ছিল। কিন্তু পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মারফত জানা যায় যে গত ৭ মার্চ থেকে যুব সাথীর টাকা ঢোকা শুরু হয়েছে। কারো কারো টাকা ঢুকলেও অনেকেই জানাচ্ছেন যে তাদের এখনো টাকা ঢোকার কোন মেসেজ আসছে না। এদিকে আবেদনে কোনো ভুল হলো কি বা আবেদন গ্রহণ হয়েছে তো, সেই নিয়ে চিন্তায় রয়েছেন তারা। আপনার আবেদন ঠিকঠাক হয়েছে নাকি বা আপনি যুব সাথীর টাকা পাবেন কিনা, তা অতি সহজেই ঘরে বসে অনলাইনে চেক করে নিতে পারবেন।

কেন টাকা ঢুকতে দেরি হচ্ছে?

যুব সাথীর টাকা ঢুকতে দেরি কেন হচ্ছে, তার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে। যেমন,

  1. যারা অনলাইনে আবেদন করেছে তাদের ডেটা ইতিমধ্যেই সিস্টেমে সংরক্ষিত হয়ে গেছে। অন্যদিকে যারা অফলাইনে আবেদন করেছে তাদের ডেটা আলাদা করে এন্ট্রি করতে হচ্ছে। তাই অফলাইন আবেদনকারীদের টাকা ঢুকতে কিছুটা সময় লাগতে পারে।
  2. আবেদন করার সময় যদি ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো নথিতে সামান্য ভুল থাকে, তবে টাকা ক্রেডিট হতে সমস্যা হয়।
    আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে। নয় তো যুব সাথীর টাকা ঢুকবে না।
  3. অনেক ক্ষেত্রে সরকারি স্তরে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের জন্য পেমেন্ট সাইকেলে সামান্য দেরি হতে পারে।
  4. আপনি যদি বর্তমানে অন্য কোন প্রকল্পের সুবিধা পান বা চাকরির সঙ্গে যুক্ত থাকেন তবে আপনার আবেদন বাতিল হতে পারে।
---Advertisement---

আবেদন গ্রহণ হয়েছে কিনা কিভাবে বুঝবেন?

আরও পড়ুনঃ যুব সাথীর টাকা আগে কাদের ঢুকবে? বিস্তারিত জানুন

আপনার আবেদনটি সরকার গ্রহণ করেছে কিনা বা টাকা কেন ঢুকছে না, তা জানতে নিচের সহজ ধাপগুলি অনুসরণ করুন:

  1. প্রথমে যুব সাথী প্রকল্পের অফিসিয়াল পোর্টাল yubasathi.wb.gov.in এ যান।
  2. হোমপেজে গিয়ে ‘Application Status’ অপশনটি খুঁজে বের করুন এবং তাতে ক্লিক করুন।
  3. পরের পেজে Check Status এ ক্লিক করুন।
  4. তারপরে আপনার রেজিস্টার মোবাইল নম্বরটি লিখুন এবং পাশে থাকা ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করুন।
  5. এবার ‘Get OTP’ বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেটি নির্দিষ্ট বক্সে বসিয়ে সাবমিট করুন।
  6. স্ক্রিনে আপনার স্ট্যাটাস দেখাবে। ‘Approved’, ‘Pending’, না ‘Rejected’ লেখা আছে চেক করুন।

এরকম আরও নানা সরকারী প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ