চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার নিয়োগ, কলকাতা শাখাতেও প্রচুর শূন্যপদ রয়েছে

Debasish Ghosh
---Advertisement---

ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার নিয়োগ করা হবে, এই মর্মে সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের কলকাতাসহ সারাদেশে বিভিন্ন শাখাতে শূন্যপদ রয়েছে। স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্ৰহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নারী পুরুষ নির্বিশেষে যে কেউ আবেদনযোগ্য। আরো বিস্তারিত জানতে প্রতিবেদনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন।

ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার নিয়োগ

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৪টি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে। সব মিলিয়ে মোট ১০৪টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের দেশজুড়ে বিভিন্ন শাখায় যেমন (পশ্চিমবঙ্গের জন্য কলকাতায়) নিয়োগ হবে। নীচে শূন্যপদের সংখ্যা দেওয়া হল।

পদের নাম মোট শূন্যপদ
AVP II – Group Head
AVP II – Territory Head ১৭
DM – Senior Relationship Manager ৭০
DM – Wealth Strategist ১৩

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Graduation) ডিগ্রিধারী হতে হবে। তবে ম্যানেজমেন্টে ২ বছরের ফুল-টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা এবং NISM/IRDA সার্টিফিকেশন থাকাকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।

---Advertisement---

অন্যান্য যোগ্যতা

আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই তাদের CIBIL Score যাচাই করে নিতে হবে। যোগদানের সময় ন্যূনতম ৬৮০ বা তার বেশি ক্রেডিট স্কোর থাকা বাধ্যতামূলক।

অভিজ্ঞতা

পদের নাম প্রয়োজনীয় অভিজ্ঞতা
AVP II – Group Head ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা
AVP II – Territory Head ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা
DM – Senior Relationship Manager ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা
DM – Wealth Strategist ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা

বয়সসীমা

১ মার্চ ২০২৬ অনুযায়ী বয়সসীমা হিসাব করা হবে। বিভিন্ন পদে বিভিন্ন বয়সসীমা রয়েছে। তবে সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

পদের নাম বয়সসীমা
AVP II – Group Head ৩১ – ৪৫
AVP II – Territory Head ২৭ – ৪০
DM – Senior Relationship Manager ২৪ – ৩৫
DM – Wealth Strategist ২৪ – ৪৫

বেতন

বেতন কত হবে, সেই নিয়ে নোটিশে স্পষ্ট করে কিছু বলা হয়নি। পরে বিস্তারিত জানানো হবে।

---Advertisement---

আবেদন পদ্ধতি

  • আগ্রহী প্রার্থীদের সরাসরি ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটের (www.bankofbaroda.bank.in) > ‘Careers’ সেকশনে যেতে হবে।
  • রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • তারপর আবেদনপত্র পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় নথিপত্র যেমন ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেসন, হাতে লেখা ডিক্লারেশন, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আপলোড করতে হবে।
  • আবেদন ফি জমা দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবেন

আবেদন ফি

  • সাধারণ (UR), EWS এবং OBC প্রার্থী: ৮৫০ টাকা।
  • SC, ST, PWD এবং মহিলা প্রার্থী: ১৭৫ টাকা।

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের নির্বাচন কয়েকটি ধাপের মাধ্যমে করা হবে।

  • প্রাথমিক পর্যায়ে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আবেদনপত্র যাচাই করে মেরিট লিস্ট তৈরি করা হবে।
  • র‍্যাঙ্ক অনুযায়ী প্রার্থীদের একটি লিখিত বা সাইকোমেট্রিক পরীক্ষা নেওয়ার জন্য ডাকা হবে।
  • সবশেষে বাছাই করা প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার নিয়ে যোগ্যদের চূড়ান্ত নিয়োগ তালিকা তৈরি করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরুর তারিখ: ২৭.০৩.২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ১৬.০৪.২০২৬।
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৬.০৪.২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Bank of Baroda Recruitment 2026

Bank of Baroda

📌 FULL TIME 📍 ONSITE, IN
Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ