চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

মালদার স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ, ইন্টারভিউ দিয়ে সরাসরি চাকরির সুযোগ

Debasish Ghosh
---Advertisement---

আপনি যদি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী হন এবং শিক্ষক হবার স্বপ্ন থাকে, তবে সুখবর। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার দপ্তর ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ মারফত একটি দারুণ চাকরির ঘোষণা করা হয়েছে, যেখানে ইন্টারভিউ এর মাধ্যমে মালদার স্কুলে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন পদে কর্মী নেওয়া হবে। নিয়োগের জন্য কোন লিখিত বা অনলাইন পরীক্ষা নেই। শুধু ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে কাজে ঢোকানো হবে। জেলার স্থায়ী বাসিন্দা যে কোন নারী পুরুষ আবেদনের যোগ্য। আগ্রহী প্রার্থীদের এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে আজকের খবরটি শেষ পর্যন্ত পড়তে বলা হচ্ছে।

মালদার স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মালদা জেলার দুটি গুরুত্বপূর্ণ স্কুলে নিয়োগ হবে, যার মধ্যে রয়েছে অধিকার রেসিডেন্সিয়াল স্কুল ফর দি মেন্টালি রিটারডেড এবং নরেন্দ্র নাথ মেমোরিয়াল স্কুল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফর মাল্টিপল ডিসএবল। যেসমস্ত পদে লোক নেওয়া হবে সেগুলি হল,

  • শিক্ষক (বিভিন্ন বিষয়ের)।
  • হোস্টেল সুপারিনটেনডেন্ট।
  • স্পিচ থেরাপিস্ট।
  • গ্ৰুপ ডি কর্মী।
  • ফিজিওথেরাপিস্ট।
  • মনোবিজ্ঞানী।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এখানে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দরকার।

---Advertisement---

শিক্ষক (বিশেষ শিক্ষা)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (PG), স্নাতক (অনার্স বা পাস) অথবা উচ্চমাধ্যমিক পাশ।
অভিজ্ঞতা: শিক্ষকতায় ৫ বছরের অভিজ্ঞতা এবং বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিষ্ঠানে অন্তত ৬ মাসের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

হোস্টেল সুপারিনটেনডেন্ট

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক (Graduate) পাশ। শ্রবণ, দৃষ্টিহীন বা মানসিক প্রতিবন্ধকতা নিয়ে পড়াশোনার সার্টিফিকেট থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৬ মাসের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

গানের শিক্ষক

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কণ্ঠসঙ্গীতে (Vocal) ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।
অভিজ্ঞতা: বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ফিজিওথেরাপিস্ট

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ এবং ফিজিওথেরাপিতে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।
অভিজ্ঞতা: বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিষ্ঠানে অন্তত ৬ মাসের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

---Advertisement---

স্পিচ থেরাপিস্ট

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ এবং স্পিচ থেরাপিতে ডিপ্লোমা সার্টিফিকেট দরকার।
অভিজ্ঞতা: সরকারি স্বীকৃত কোনো বিশেষ স্কুলে ন্যূনতম ৬ মাসের কাজের অভিজ্ঞতা।

মনোবিজ্ঞানী

শিক্ষাগত যোগ্যতা: অ্যাপ্লাইড সাইকোলজিতে (Applied Psychology) এম.এ. বা এম.এসসি ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: মানসিক ও বহুমুখী প্রতিবন্ধী শিশুদের মনস্তাত্ত্বিক পরীক্ষা করার ক্ষমতা থাকতে হবে।

গ্রুপ-ডি কর্মী

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
অভিজ্ঞতা: যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠানে ৬ মাসের কাজের অভিজ্ঞতা।

বেতন

বেতনের বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ইন্টারভিউয়ের সময়ে প্রার্থীর সঙ্গে কথা বলে এ বিষয়ে ঠিক করা হবে।

আরও পড়ুনঃ জেলার স্বাস্থ্য বিভাগে ইন্টারভিউ দিয়ে নিয়োগ

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের আগে থেকে কোনো অনলাইন বা অফলাইন আবেদনের প্রয়োজন নেই। ইন্টারভিউয়ের দিন সরাসরি একটি সাদা কাগজে আবেদনপত্র পূরণ করে নিয়ে গিয়ে উপস্থিত হতে হবে।

---Advertisement---

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনকারীদের ইন্টারভিউয়ের দিন নিম্নলিখিত নথিগুলি সঙ্গে আনতে হবে:

  • সাদা কাগজে ফিলাপ করা আবেদনপত্র।
  • আপডেট করা বায়োডাটা।
  • দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
  • আধার কার্ড ও ভোটার কার্ডের সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সমস্ত সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কোনো লিখিত বা অনলাইন পরীক্ষা আগে নেওয়া হবে না। শুধু ইন্টারভিউ তে উত্তীর্ণ হলেই সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের ডিটেইল

  • ইন্টারভিউয়ের তারিখ: ৩রা এপ্রিল, ২০২৬ (শুক্রবার)।
  • সময়: দুপুর ১২টা থেকে বেলা ১টার মধ্যে।
  • স্থান: উমা রায় স্মৃতি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র (বাঘা যতীন ক্লাবের উল্টো দিকে), উমা রায় সরণি, ২ নং গভঃ কলোনী, পোঃ মোকদমপুর, জেলা: মালদা।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

🚨 Application Period Closed

The application deadline for this recruitment has ended. Stay updated with the latest জেলার চাকরির খবর notifications.

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ