পাওয়ার গ্রিড হলো কেন্দ্রীয় সরকারের অধীনে ‘মহারত্ন’ ক্যাটাগরির একটি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা। সম্প্রতি এর তরফ থেকে দেশের ইঞ্জিনিয়ারিং এবং আই টি আই পাস চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ এসেছে। পাওয়ার গ্রিডে ৬৬০ ট্রেনি নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। সারা ভারত থেকে যোগ্য প্রার্থীদের পদগুলিতে আবেদনের জন্য আহ্বান করা হয়েছে। প্রথমে ট্রেনি হিসেবে নিয়োগ হবে। ট্রেনিংএ সফল হলে মাসিক ২৫ হাজার টাকা বেতনে স্থায়ী চাকরি হবে। আপনি যদি একজন উপযুক্ত এবং আগ্রহী প্রার্থী হন তবে দ্রুত এই নিয়োগের বিস্তারিত তথ্য প্রতিবেদনটি পড়ে জেনে নিন।
এক নজরে
পাওয়ার গ্রিডে ৬৬০ ট্রেনি নিয়োগ
| সংস্থার নাম | পাওয়ার গ্রিড। |
| পদের নাম |
ডিপ্লোমা ট্রেনি, জুনিয়র অফিসার ট্রেনি, জুনিয়ার টেকনিশিয়ান ট্রেনি।
|
| বিভাগ |
ইলেকট্রিক্যাল, সিভিল, সার্ভে, এইচআর, ফাইন্যান্স সহ আরো বিভাগে শূন্যপদ রয়েছে।
|
| মোট শূন্য পদের সংখ্যা | ৬৬০। |
| কোথায় নিয়োগ হবে |
পাওয়ার গ্রিড এবং সহযোগী সংস্থা CTUIL এ।
|
| রাজ্যভিত্তিক শূন্যপদ |
পাওয়ার গ্রিডের বিভিন্ন জোনে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। ইস্টার্ন জোনের মধ্যে পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে।
|
শিক্ষাগত যোগ্যতা
- ডিপ্লোমা ট্রেইনি (ইলেকট্রিক্যাল/সিভিল): সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের রেগুলার ডিপ্লোমা থাকতে হবে। জেনারেল/OBC/EWS প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৭০% নম্বর থাকা বাধ্যতামূলক।
- ডিপ্লোমা ট্রেইনি (সার্ভে): সার্ভে বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে (সার্ভে বিষয়সহ) ৭০% নম্বরসহ ডিপ্লোমা।
- জুনিয়র অফিসার ট্রেইনি (HR): নূন্যতম ৬০% নম্বরসহ BBA/BBM/BBS বা সমমানের ডিগ্রি।
- জুনিয়র অফিসার ট্রেইনি (F&A): ইন্টার CA বা ইন্টার CMA পাশ হতে হবে।
- জুনিয়র টেকনিশিয়ান ট্রেইনি (সার্ভে): স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ITI (Surveyor) পাশ।
বয়সসীমা
১১ মে ২০২৬ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির জন্য বয়সে ছাড় প্রযোজ্য (OBC-৩ বছর, SC/ST-৫ বছর, PwBD-১০ বছর)।
বেতন ও স্টাইপেন্ড
- ডিপ্লোমা ট্রেনি ও জুনিয়র অফিসার ট্রেনি পদের জন্য: ট্রেনিং পিরিয়ডে বেসিক পে ২৪,০০০ টাকা। সফলভাবে ট্রেনিং শেষে নিয়মিত হওয়ার পর বেতন স্কেল হবে ২৫,০০০ – ১,১৭,৫০০ টাকা (বার্ষিক CTC প্রায় ১২.৭ লক্ষ টাকা)।
- জুনিয়ার টেকনিশিয়ান ট্রেনি পদের জন্য: ট্রেনিং পিরিয়ডে বেসিক পে ২১,০০০ টাকা। নিয়মিত হওয়ার পর বার্ষিক CTC প্রায় ১০.৯ লক্ষ টাকা।
আরও পড়ুনঃ NHPC তে অ্যাপ্রেন্টিস নিয়োগ, কোনো পরীক্ষা ছাড়াই চাকরি
আবেদন ফি
- ডিপ্লোমা ট্রেনি, জুনিয়র অফিসার ট্রেনি পদের জন্য: ৩০০ টাকা।
- জুনিয়ার টেকনিশিয়ান ট্রেনি পদের জন্য: ২০০ টাকা।
- SC/ST/PwBD/Ex-SM প্রার্থীদের জন্য: কোনো আবেদন ফি লাগবে না।
কিভাবে আবেদন করবেন?
- আগ্রহী প্রার্থীদের পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইটে (www.powergrid.in) গিয়ে ‘Career Section’ -> ‘Job Opportunities’ -> ‘Non-Executive Positions’ লিঙ্কে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
- তারপর লগইন করে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ছবি , সিগনেচার, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), বয়সের প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
- এরপর আবেদন ফি জমা করে সাবমিট করতে হবে।
নির্বাচন পদ্ধতি
নিয়োগ প্রক্রিয়াটি মূলত তিনটি ধাপে সম্পন্ন হবে:
- Written Test / CBT: প্রথমে লিখিত বা অনলাইন মোডে একটি ১৭০ নম্বরের অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে। সেখানে ১২০ নম্বর টেকনিক্যাল নলেজের প্রশ্ন এবং ৫০ নম্বরের অ্যাপটিটিউড থেকে প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ (০.২৫) নম্বর কাটা যাবে।
- Computer Skill Test / Trade Test: এগুলো শুধুমাত্র নির্দিষ্ট পদের জন্য এবং কোয়ালিফাইং প্রকৃতির। কম্পিউটার টেস্টে জেনারেল প্রার্থীদের ৫০ শতাংশ এবং সংরক্ষিত প্রার্থীদের ৪০ শতাংশ নম্বর পেতে হবে। আর ট্রেড টেস্টের ক্ষেত্রে জেনারেল দের ৪০ এবং সংরক্ষিত প্রার্থীদের ৩০ শতাংশ তুলতে হবে।
- Medical Examination: প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- অনলাইন আবেদন শুরু: ২০ এপ্রিল ২০২৬ (বিকেল ৫টা থেকে)।
- আবেদনের শেষ তারিখ: ১১ মে ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)।
- যোগ্যতা অর্জনের কাট-অফ তারিখ: ১৫ জুলাই ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






