চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে? WB HS Result Date 2026

Nabadip Saha
---Advertisement---

তুমি যদি পশ্চিমবঙ্গের একজন শিক্ষার্থী হও এবং এবছর উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো তাহলে অবশ্যই এখন মনে একটাই প্রশ্ন – উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে? পরীক্ষা শেষ হয়েছে প্রায় দুমাস হল। প্রতিবছরের নিয়ম অনুযায়ী আর এক মাসের মধ্যেই রেজাল্ট বেরোনোর কথা। এদিকে এর মধ্যেই রাজ্যে বিধানসভা ভোট পড়ে গিয়েছে। এই আবহে রেজাল্ট অফিসিয়ালি কবে বেরোচ্ছে? কোথায় রেজাল্ট দেখবে? এসম্পর্কে সংসদের সাম্প্রতিক আপডেট জেনে নেব।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে?

পরীক্ষার নাম
উচ্চ মাধ্যমিক বা Higher Secondary Examination
বোর্ড
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।
পরীক্ষার তারিখ
১২ই ফেব্রুয়ারি থেকে ২৭শে ফেব্রুয়ারি ২০২৬।
ফলাফল প্রকাশের তারিখ
নীচে দেওয়া হয়েছে।
রেজাল্ট দেখার ওয়েবসাইট নীচে দেওয়া হল।

HS 4th Semester result 2026 Check

অনলাইনে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার বা ফাইনাল রেজাল্ট দেখা এখন অনেক সহজ। ছাত্র-ছাত্রীরা তাদের স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করেই নিচের ধাপগুলো অনুসরণ করে রেজাল্ট চেক করতে পারবে:

  • প্রথমে সংসদ অনুমোদিত ওয়েবসাইট www.results.exambangla.com এ প্রবেশ করুন।
  • হোমপেজে থাকা “WBCHSE HS Result 2026” বা “4th Semester Result” লিঙ্কে ক্লিক করুন।
  • আপনার রোল নম্বর (Roll Number) এবং জন্ম তারিখ (Date of Birth) সঠিকভাবে ইনপুট করুন।
  • স্ক্রিনে দেওয়া সিকিউরিটি কোড বা ক্যাপচা পূরণ করুন।
  • “Submit” বাটনে ক্লিক করলেই আপনার মার্কশিট স্ক্রিনে ভেসে উঠবে।
  • ভবিষ্যতের জন্য রেজাল্টটি পিডিএফ আকারে ডাউনলোড করে রাখুন অথবা প্রিন্ট আউট করে নিন।

To check HS Result 2026, Click Here 👇

---Advertisement---

WB HS Result Date 2026

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৬০ থেকে ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হয়। বিগত কয়েক বছরের রেজাল্ট প্রকাশের দিনক্ষণ দেখেও একই ধারণা মেলে। সেই হিসেবে এবছর মে মাসেই রেজাল্ট বেরোনোর কথা। তবে এবছর বিধানসভা নির্বাচন পড়ে গেছে এপ্রিলের শেষে, যা চলবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। তাই সবার আশঙ্কা যে রেজাল্ট আসতে দেরি হতে পারে। যদিও আপাতত সেরকম কোনো ঘোষণা সংসদ করেনি। বরং সংসদ সভাপতি নিজে এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন যে, ২০২৬ সালের ফলাফল মে মাসের মধ্যেই প্রকাশ করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। তাই এই মুহূর্তে আশা করা যায় ৪ ঠা মে ভোটের রেজাল্ট বেরোনোর পর প্রথমে মাধ্যমিকের রেজাল্ট এবং তারপর দ্বিতীয় সপ্তাহ করে উচ্চ মাধ্যমিক রেজাল্ট আসবে।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট সর্বপ্রথম দেখার জন্য আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হও- Join Now

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের পরে গ্রাফিক্স ডিজাইন কোর্স করলে কি কি কাজের সুযোগ ও কত বেতন?

Wb hs result 2026 official website

উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখার জন্য সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে wbchse.wb.gov.in এ প্রচুর ট্রাফিক থাকে। তাই সংসদ অনুমোদিত নিচের ওয়েবসাইটগুলিও বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন:

  • www.results.exambangla.com (ExamBangla এর নিজস্ব সাইট, সংসদ অনুমোদিত)।
  • wbresults.nic.in (সবচেয়ে দ্রুত এবং অফিসিয়াল সাইট)।
  • results.gov.in (ভারত সরকারের রেজাল্ট পোর্টাল)।

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ