চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

পশ্চিম বর্ধমানের স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

Debasish Ghosh
---Advertisement---

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা যারা শিক্ষকতা করার স্বপ্ন দেখছেন তাদের জন্য সুখবর। পশ্চিম বর্ধমানের স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন বিষয়ের জন্য শিক্ষক-শিক্ষিকা পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারেন। নিয়োগের পর মাসিক মোটা বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা মিলবে। আগ্রহী প্রার্থীরা এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিশদে জানতে পারবেন।

পশ্চিম বর্ধমানের স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ

এক্ষেত্রে যে পদগুলিতে লোক নেওয়া হবে তার মধ্যে রয়েছে,

  • পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT): ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, গণিত, কম্পিউটার, হিন্দি, বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং কমার্স বিষয়ের জন্য PGT নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা ২৪ টি।
  • ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT): হিন্দি, ইংরেজি, বাংলা, সোশ্যাল স্টাডিজ, এবং সায়েন্স বিষয়ের জন্য TGT নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা ১৭ টি।
  • ফিজিক্যাল ইনস্ট্রাক্টর: শরীরচর্চা বা ব্যায়াম শেখানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ২টি।

নিয়োগ হবে সম্পন্ন চুক্তিভিত্তিক। প্রার্থীদের চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ 2026- 27 শিক্ষাবর্ষের শেষ হওয়া পর্যন্ত মোট ২০০ দিনের মেয়াদে নিয়োগ করা হবে। কাজের পোস্টিং দেওয়া হবে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জনের DV গার্লস, বয়েজ এবং CHS রেলওয়ে স্কুল গুলিতে।

শিক্ষাগত যোগ্যতা

বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি স্থির করে দেওয়া হয়েছে।

  • পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫০% নম্বরসহ স্নাতকোত্তর সহ বি.এড (B.Ed.) ডিগ্রি পাস করে থাকতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। ইংরেজি অথবা হিন্দি ভাষায় পারদর্শী হতে হবে।
  • ট্রেনড গ্র্যাজুয়েট টিচারের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং ডি.এল.এড (D.El.Ed) অথবা ৫০% নম্বরসহ স্নাতক এবং বি.এড থাকা প্রয়োজন। ইংরেজি অথবা হিন্দি ভাষায় পারদর্শী হতে হবে।
  • ফিজিক্যাল ইন্সট্রাক্টর পদের আবেদনকারীদের শারীরিক শিক্ষায় স্নাতক (B.P.Ed) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ইংরেজি অথবা হিন্দি ভাষায় পারদর্শী হতে হবে।
---Advertisement---

বয়সসীমা

আবেদনকারীর বয়স ২৬.০৩.২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন

এখানে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা বেতন সীমা রয়েছে।

পদের নাম মাসিক বেতন
PGT (সব বিষয়) ২৭,৫০০ টাকা।
TGT (সব বিষয়)
২৬,২৫০ টাকা।
ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ২৬,২৫০ টাকা।

আরও পড়ুনঃ জেলার স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে

আবেদন পদ্ধতি

  • আগ্রহী প্রার্থীদের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের অফিসিয়াল ওয়েবসাইট (http://www.clw.indianrailways.gov.in) থেকে আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে।
  • তারপর সেটি ফিলাপ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিপত্র গুলির এককপি করে সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স একত্রিত করে ইন্টারভিউয়ের দিন গিয়ে জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • নিজে হাতে ফিলাপ করা আবেদনপত্র।
  • বয়সের প্রমাণপত্র।
  • শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিট।
  • জাতিগত শংসাপত্র।
  • অভিজ্ঞতার শংসাপত্র।
  • পরিচয়পত্র (আধার কার্ড/প্যান কার্ড/ভোটার কার্ড ইত্যাদি)।
  • দুটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
  • বর্তমানে কোথাও কর্মরত থাকলে ‘NOC’ সার্টিফিকেট।
---Advertisement---

নিয়োগ প্রক্রিয়া

শুধু ইন্টারভিউ এর মাধ্যমে এখানে প্রার্থী বাছাই করা হবে। যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শিক্ষক পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ বিষয়

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৬ মার্চ, ২০২৬।
  • ইন্টারভিউ: ৯ এপ্রিল, ২০২৬ থেকে ২০ এপ্রিল, ২০২৬ পর্যন্ত (পদ অনুযায়ী তারিখ ভিন্ন)।
  • রিপোর্টিং টাইম: সকাল ০৯:৩০ টা থেকে দুপুর ০১:৩০ টা পর্যন্ত।
  • ইন্টারভিউ এর স্থান: অনুষ্ঠিত হবে হিন্দি লাইব্রেরি/জিএম অফিস বিল্ডিং, চিত্তরঞ্জন (পশ্চিম বর্ধমান)-এ।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Paschim Barddhaman School Teacher Recruitment 2026

Chittaranjan Locomotive Works

📌 FULL TIME 📍 ONSITE, IN
💰 INR 26,250 – 27,500
Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ