চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

NTPC তে ২৫০ শূন্যপদে কর্মী নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া বিস্তারিত দেখুন

Nabadip Saha
---Advertisement---

দেশের চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে দারুন চাকরির সুযোগ। NTPC তে ২৫০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। দেশের যেকোনো প্রান্ত থেকে ইঞ্জিনিয়ারিং পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্দিষ্ট তারিখের আগে আবেদন জানাতে হবে। যোগ্যতা , আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ও বেতনের বিস্তারিত তথ্য জানতে খবরটি শেষ পর্যন্ত পড়ুন।

NTPC তে ২৫০ শূন্যপদে কর্মী নিয়োগ

সংস্থা
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NTPC)
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (অপারেশন)।
মোট শূন্যপদ ২৫০টি।
শ্রেণিভিত্তিক শূন্যপদ
UR 109, EWS 25, OBC 39, SC 42, ST 35।
কাজের ধরন
প্রথমে ৩ বছরের চুক্তিতে নিয়োগ হবে, পরে পারফরম্যান্স অনুযায়ী বাড়ানো হবে।
পোস্টিং
এনটিপিসির যেকোনো স্টেশন, প্রজেক্ট বা সাবসিডিয়ারি সংস্থায় পোস্টিং দেওয়া হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে:

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বিই (BE) বা বি.টেক (B.Tech) ডিগ্রি থাকতে হবে।
  • সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৪০% নম্বর থাকা বাধ্যতামূলক।
---Advertisement---

অভিজ্ঞতা

আবেদনকারীকে কোনো ন্যূনতম ৪০ মেগাওয়াট (MW) বা তার বেশি ক্ষমতার পাওয়ার প্ল্যান্টের অপারেশন বা মেইনটেন্যান্স বিভাগে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স

আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির (SC/ST/OBC/PwBD/Ex-SM) প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে।

বেতন

নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে নির্দিষ্ট ৫৫,০০০ টাকা বেতন প্রদান করা হবে। এছাড়াও এইচআরএ (HRA), নাইট শিফট এলাউন্স এবং চিকিৎসা সুবিধা (নিজস্ব, স্বামী/স্ত্রী, দুই সন্তান এবং নির্ভরশীল মা-বাবার জন্য) প্রদান করা হবে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় সংস্থায় বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ, শুধু মেধাতালিকার মাধ্যমে নিয়োগ

আবেদন ফি

  • সাধারণ/EWS/OBC প্রার্থী: ৫০০ টাকা।
  • SC/ST/PwBD/XSM এবং মহিলা প্রার্থী: কোনো আবেদন ফি লাগবে না।
---Advertisement---

প্রয়োজনীয় নথিপত্র

অনলাইন আবেদনের সময় প্রার্থীদের নিম্নলিখিত স্ক্যান কপি আপলোড করতে হবে:

  • মাধ্যমিকের সার্টিফিকেট (বয়সের প্রমাণ হিসেবে)।
  • ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং সব সেমিস্টারের মার্কশিট।
  • অভিজ্ঞতার সার্টিফিকেট (৪০ মেগাওয়াট বা তার বেশি ক্ষমতার প্ল্যান্টের প্রমাণসহ)।
  • কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • আধার কার্ড ও প্যান কার্ড।

কীভাবে আবেদন করবেন?

যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে:

  • careers.ntpc.co.in অথবা www.ntpc.co.in ভিজিট করুন।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
  • আবেদনপত্র পূরণ করুন এবং উপরের নথিপত্র গুলি আপলোড করুন।
  • আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিন।

নিয়োগ প্রক্রিয়া

এন টি পি সি এর এই চাকরির নিয়োগ পদ্ধতি নিয়ে স্পষ্ট করে জানানো হয়নি। তবে আবেদনকারীদের সংখ্যা অনুযায়ী নিয়োগ পদ্ধতি স্থির হতে পারে। সাধারণত লিখিত বা অনলাইন পরীক্ষা, ইন্টারভিউ এবং চূড়ান্ত পর্যায়ে মেডিকেল চেকআপের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়।

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন শুরুর তারিখ: ২৩ এপ্রিল, ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ০৭ মে, ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

NTPC Assistant Executive Recruitment 2026

National Thermal Power Corporation

📌 FULL TIME 📍 ONSITE, IN
💰 INR 55,000 – 55,000
Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ