রাজ্যের কলেজে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। রাজ্যের আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজের পক্ষ থেকে অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় গ্ৰুপ- ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেবন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, মাসিক বেতন, আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— 05/2024

পদের নাম— GROUP D
মোট শূন্যপদ— ১০ টি। (UR- ৩ টি, SC- ২ টি, ST- ১ টি, OBC- ২ টি, EWS- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।

চাকরির খবরঃ জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

মাসিক বেতন— এই পদের মাসিক বেতন ১৭,০০০/- টাকা।
বয়সসীমা— ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে চাকরিপ্রার্থীদের। নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সমস্ত তথ্য পূরণ হওয়ার পর নিজের সাম্প্রতিক রঙিন ছবি এবং পরিচ্ছন্ন স্বাক্ষর আপলোড করার পর আবেদনপত্র সাবমিট করতে হবে।

আবেদনের শেষ তারিখ— ২১ এপ্রিল, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৩০০০ পদে নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাসে আবেদন শুরু আসাম রাইফেলসে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন শুরু CRPF এ ৯০০০ এরও বেশি কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করুন ইন্ডিয়ান ব্যাংকে ৩৬৭ স্পেশালিস্ট অফিসার নিয়োগ, বিস্তারিত তথ্য দেখে নিন