বাংলার জয়জয়কার! সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম ও পঞ্চম স্থানে একই স্কুলের দুই ছাত্র

Published By: Debasish Ghosh | Published On:
Share:

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেন (JEE Main) সেশন ২ পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে সম্প্রতি। প্রকাশিত ফলাফল অনুসারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রথম স্থানাধিকারী পরীক্ষার্থীদের মধ্যে রয়েছেন বাংলার ছেলে সোহম দাস। এছাড়া বিশেষভাবে সক্ষমদের মধ্যে দেশের সেরা পাঁচ জনের তালিকায় রয়েছেন বাংলার ছেলে মহম্মদ সাহিল আখতার। রেজাল্ট প্রকাশের পর ছেলের সাফল্যে খুশির বাতাবরণ দুই পরিবারে।

কলকাতার বাসিন্দা ডিপিএস রুবি পার্কের ছাত্র সোহম দাস। প্রথম স্থানাধিকারী সোহম দাস ও বিশেষভাবে সক্ষমদের মধ্যে পঞ্চম স্থানাধিকারী মহম্মদ সাহিল আখতার একই স্কুলের ছাত্র। স্কুলের তরফে জানানো হয়েছে, দুই ছাত্রই আগাগোড়া মেধাবি পড়ুয়া। দীর্ঘ অধ্যাবসায় ও ইচ্ছেশক্তির জোরে সাফল্য অর্জন করেছেন তাঁরা। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সোহম ১০০ শতাংশ নম্বর লাভ করেছেন। আর সাহিলের নম্বর ৯৯ পার্সেন্টাইলের বেশি।

আরও পড়ুনঃ সন্ত্রাসের অতীত পেরিয়ে সাফল্যের সান্নিধ্যে জঙ্গলমহলের তরুণী

পরবর্তীতে কোন পথে এগোবেন সোহম ও সাহিল? স্কুল জানিয়েছে, ডিপিএস এর ক্লাসে সেরা ছাত্র ছিলেন সোহম। অষ্টম শ্রেণী থেকে ফিটজিতে কোচিং ক্লাসে পড়াশোনা করতেন তিনি। জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জনের পর তাঁর পরবর্তী লক্ষ্য জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা। ভবিষ্যতে আইআইটি বম্বে থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চান তিনি। অন্যদিকে, সাহিলের স্বপ্ন কোনো বড় আইআইটি প্রতিষ্ঠান থেকে পছন্দের বিষয় নিয়ে পড়তে। আগামী দিনে স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলবেন তিনি। প্রসঙ্গত, চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ছয় লক্ষ পরীক্ষার্থী। যার মধ্যে একশো পার্সেন্টাইল পেয়ে প্রথম স্থানে রয়েছেন ৪৩ জন। দুর্দান্ত রেজাল্ট করা এই পরীক্ষার্থীরা আগামী দিনের পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের