চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হল আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পরীক্ষায় বসলেই আবেদন জানাতে পারবেন

Priyanka Sen
---Advertisement---

মাধ্যমিক পাস যোগ্যতায় পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলায় আশা কর্মী নিয়োগ শুরু হচ্ছে। জেলার মহকুমা শাসকের কার্যালয় থেকে ইতিমধ্যেই আবেদনপত্রের সাথে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই পদে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে যোগ্য মহিলা কর্মীকে নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীরা আগামী ২০শে জুন ২০২৫ থেকে আবেদন জানাতে পারবেন। তবে দক্ষিণ দিনাজপুর জেলার আশা কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য অবশ্যই আবেদনের যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জেনে নিতে হবে। এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ আজকের প্রতিবেদনে উল্লেখ করা হলো।

---Advertisement---

পদের নাম- আশা কর্মী।

মোট শূন্য পদের সংখ্যা- ৯ টি।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা-

১) আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক অথবা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা প্রাপ্ত হতে হবে। যদিও এক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় বসলেই চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। অর্থাৎ মাধ্যমিকে উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ সকল চাকরিপ্রার্থী এই পদে আবেদনের যোগ্য।

২) ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম দিন অনুসারে ন্যূনতম ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের চাকরি প্রার্থীরাই এই পদে আবেদন জানাতে পারবেন।

৩) তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ন্যূনতম ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে আবেদনের সুযোগ রয়েছে।

৪) ইচ্ছুক আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ব্লকের অন্তর্গত গ্রামের বাসিন্দা হতে হবে।

৫) এই পদের বিবাহিতা/বিধবা/আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন জানাতে পারবেন।

---Advertisement---

চাকরির খবরঃ জুন মাসে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রতিটি চাকরিপ্রার্থীকে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই কর্মী হিসেবে নিয়োগ করা হবে। এক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় আবেদনকারীর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রস্তুত করা হবে জেলার তরফে। তারপর সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নির্দেশও পদে কর্মী হিসেবে নিযুক্ত হতে পারবেন চাকরিপ্রার্থীরা।

চাকরির খবরঃ  উচ্চ মাধ্যমিক পাশে এয়ারপোর্টে নিয়োগের সুযোগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন পদ্ধতি- আবেদনকারী সমস্ত চাকরিপ্রার্থী থেকে অফলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। এর জন্য নিচে দেওয়া লিংক থেকে সম্পূর্ণ আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আবেদনপত্র একটি A4 সাইজ পাতায় প্রিন্ট করে হাতে-কলমে সঠিক তথ্যের সাথে পূরণ করে নেবেন। সবশেষে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে নির্দিষ্ট ঠিকানায় ১০/০৭/২০২৫ তারিখের মধ্যে জমা করে দিতে হবে। নির্দিষ্ট সময়ের পরে আবেদন পত্র জমা করলে, সেটি গ্রহণযোগ্য হবেনা।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ (বি.ডি.ও. অফিস)।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ