মাধ্যমিক পাশে ব্যাংকে পিওন নিয়োগ, প্রতিমাসে বেতন ১৯৫০০ টাকা

Published By: ExamBangla.com | Published On:
Share:

মাধ্যমিক পাস করেই চাকরির খোঁজ করছেন! দারুণ ঘোষণা করল ব্যাঙ্ক অফ বরোদা। খুব শীঘ্রই সুযোগ পাবেন চাকরির। সঙ্গে মোটা ইনকাম। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের তরফে। শুরু হয়ে গিয়েছে আবেদনও। ব্যাঙ্ক অফ বরোদা (BoB) তাদের সাবর্ডিনেট ক্যাডারে বিপুল শূন্যপদে অফিস সহকারী (পিয়ন) নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য প্রার্থীরা ৩ মে, ২০২৫ থেকে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে আপনি আগ্রহী হলে চলুন জেনে নিই বিস্তারিত।

---Advertisement---

BoB Peon Recruitment 2025

যে পদে নিয়োগ করা হবে সেটি হল- পিওন।

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে। পাশাপাশি প্রার্থীদের বাংলা ভাষা পড়তে লিখতে ও বলতে জানতে হবে।

বয়সসীমা- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম- এই পদের ক্ষেত্রে মূল বেতন ১৯,৫০০ টাকা থেকে ৩৭,৮১৫ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে সেরা ৫ টি স্কলারশিপের খবর, তাড়াতাড়ি দেখে নিন 

নির্বাচন প্রক্রিয়া- ব্যাঙ্ক অফ বরোদার প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ভাষা দক্ষতা পরীক্ষায় পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচন করা হবে। অনলাইন পরীক্ষায় ইংরেজি ভাষা (২৫ নম্বর), জেনারেল এওয়ার্নেস (২৫ নম্বর), পাটিগণিত (২৫ নম্বর) এবং রিজনিং (২৫ নম্বর) এর মতো বিষয় থাকবে। পরীক্ষার পূর্ণমান ১০০, সময়সীমা ৮০ মিনিট।

---Advertisement---

অনলাইনে কীভাবে আবেদন করবেন?
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীরা ৩ মে, ২০২৫ তারিখ থেকে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার ওয়েবসাইটটি হলো www.bankofbaroda.co.in , অনলাইনে আবেদন চলবে আগামী ২৩ মে পর্যন্ত।

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন 

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

আরও পড়ুন

BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৩০০০ পদে নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাসে আবেদন শুরু আসাম রাইফেলসে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন শুরু CRPF এ ৯০০০ এরও বেশি কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করুন ইন্ডিয়ান ব্যাংকে ৩৬৭ স্পেশালিস্ট অফিসার নিয়োগ, বিস্তারিত তথ্য দেখে নিন