রাজ্যের জেলাশাসক অফিসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৩ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ডিস্ট্রিক্ট ই-গভর্নেন্স সোসাইটি সংস্থার পক্ষ থেকে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাসিক ২৩ হাজার টাকা বেতনে এই শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.— 5037

পদের নাম— District Project Manager
শিক্ষাগত যোগ্যতা— এই শূন্যপদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এরই পাশাপাশি প্রার্থীকে কম্পিউটার অপারেটিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করে থাকতে হবে। যেসব প্রার্থীদের ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ব্যাচেলার ইন কম্পিউটার সাইন্স বিষয়ে স্নাতক ডিগ্রী আছে তাদের আলাদাভাবে কম্পিউটার অপারেটিং বিষয়ের ডিপ্লোমা সার্টিফিকেট প্রয়োজন হবে না।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশ যোগ্যতায় কৃষি দপ্তরে কর্মী নিয়োগ

মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীদের প্রতি মাসে বেতন হল ২৩,৫০০/- টাকা।
বয়সসীমা— আগ্রহী আবেদনকারীদের বয়স ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ অনুযায়ী ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি— অফলাইন পদ্ধতিতে আবেদনপত্র জমা করতে হবে ইচ্ছুক আবেদনকারীদের। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন প্রার্থীরা আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। প্রতিবাদের নিচেও অফিশিয়াল আবেদনপত্র ডাউনলোডের লিংক দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আবেদন পত্র নির্ভুলভাবে পূরণ করার পর সমস্ত নথিপত্র আবেদন পত্রের সঙ্গে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। এছাড়া আবেদনপত্র সহ সমস্ত জরুরি নথিপত্রের ডিজিটাল কপি ইমেইল মারফত পাঠাতে পারবেন প্রার্থীরা।

আবেদনপত্র জমা করার ঠিকানা— NIC Section, 2nd floor, the office of the District Magistrate, Bankura

নিয়োগের স্থান— উল্লেখিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগটি বাঁকুড়া জেলার জেলাশাসক দপ্তরে করা হবে।

আরও পড়ুনঃ পুজোর আগেই বেতন বাড়ছে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের

আবেদনের শেষ তারিখ— সংশ্লিষ্ট এই নিয়োগের জন্য আবেদনকারীরা আবেদনপত্র জমা করতে পারবেন আগামী ২২ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে ২২ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত।

Official Notification: Download Now
Application Form: Download Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা