করমন্ডল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে বাঁকুড়ার উন্নয়নী ইন্সটিটিউট! বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং, বার্তা দিল প্রতিষ্ঠান

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত শয়ে শয়ে মানুষ। ক্ষতিগ্রস্ত বহু পরিবার। রিপোর্ট বলছে, সাম্প্রতিককালে এত বড় দুর্ঘটনা এর আগে দেখেনি ভারতবর্ষ। আর এবার সেই দুর্ঘটনাগ্রস্ত করমন্ডল এক্সপ্রেসের ক্ষতিগ্রস্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বাঁকুড়ার উন্নয়নী ইন্সটিটিউট। প্রতিষ্ঠানের ডিরেক্টর সমাজমাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

বাঁকুড়া জেলার পোয়াবাগানে অবস্থিত ‘উন্নয়নী ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং’। নিজস্ব উদ্ভাবনী উদ্যোগের কারণে দেশের মধ্যে পরিচিত এই প্রতিষ্ঠান। সম্প্রতি ইন্সটিটিউটের ডিরেক্টর শশাঙ্ক দত্ত জানিয়েছেন, যে সকল ছাত্রছাত্রীরা করমন্ডল দুর্ঘটনায় অনাথ হয়েছেন, তাঁরা যদি আগ্রহী হন, তবে তাঁদের সকলকে প্রায় বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ব্যবস্থা করে দেবে প্রতিষ্ঠান। আর এই সাহায্য কেবল বাঁকুড়া কিংবা পশ্চিমবঙ্গের জন্য নয়। বরং গোটা ভারতবর্ষের ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের জন্যই বার্তা দিয়েছে বাঁকুড়ার উন্নয়নী।

আরও পড়ুনঃ তৃতীয় বর্ষে ছাড়তে পারবেন চার বছরের অনার্স কোর্স

প্রসঙ্গত, করমন্ডল এক্সপ্রেসের ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌছতে নানান কর্মসূচি পালন করছে রাজ্য ও দেশের একাধিক প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত মানুষদের আতঙ্কের অধ্যায় কাটিয়ে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে বাঁকুড়ার উন্নয়নী ইন্সটিটিউটের সিদ্ধান্তের প্রশংসা করছেন বিশেষজ্ঞরা।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের