BIS Recruitment 2025: কেন্দ্রীয় সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, দেশের বিভিন্ন স্থানে কাজের সুযোগ

Published By: Priyanka Sen | Published On:
Share:

BIS Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS দপ্তরের যোগ্য কর্মী নিয়োগের জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে পেশাগত বিভিন্ন কাজের জন্য যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। এই পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন শুরু হবে ৭০,০০০/- টাকা থেকে। যদিও এক্ষেত্র সম্পূর্ণ চুক্তিভিত্তিক হিসেবেই চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি প্রকাশিত বিজ্ঞপ্তিতে একাধিক তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হয়েছে। আজকের প্রতিবেদনে সেই সমস্ত তথ্য সহজ সরল ভাষায় তাকে প্রার্থীদের জন্য বর্ণনা করা হলো।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS।

পদের নাম- ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন ডিপার্টমেন্ট এর পেশাগত কর্মী।

শূন্য পদের সংখ্যা- ২টি।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত বিভাগে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, বিটেক ইত্যাদির মধ্যে যেকোনো একটি বিষয়ে স্নাতক ডিগ্রি এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত বিভাগে MBA বা সমতুল্য ডিগ্রী। প্রতিক্ষেত্রেই চাকরিপ্রার্থীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

বয়স সীমা- ১৩/০৯/২০২৫ তারিখের হিসাব অনুসারে ৩৫ বছরের কম বয়স হতে হবে চাকরিপ্রার্থীর।

মাসিক বেতন- দুই বছরের জন্য স্থায়ী ৭০,০০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।

---Advertisement---

চাকরির খবরঃ LIC তে ৮৪১টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

কর্ম অভিজ্ঞতা- চাকরি প্রার্থীদের মার্কেটিং অথবা সমতুল্য পদে অন্ততপক্ষে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে ম্যানেজমেন্ট সিস্টেমের কোন বিভাগের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

কর্মস্থল- যুবক যুবতীদের এই পেশাগত পদে মূলত দিল্লির স্থানীয় অফিসে নিয়োগ করা হবে। যদিও প্রয়োজন অনুসারে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান অথবা সমগ্র দেশে বিভিন্ন ব্রাঞ্চে ভ্রমণ করতে হতে পারে।

চাকরির খবরঃ ইস্টার্ন কোলফিল্ডসে বিপুল সংখ্যক অ্যাপ্রেন্টিস নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি- চাকরি প্রার্থীদের আবেদনের পর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে যোগ্য প্রার্থীদের একটি নামের তালিকা প্রকাশ করা হবে। এরপর প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট, লিখিত অ্যাসেসমেন্ট, প্রযুক্তিগত দক্ষতা এবং ইন্টারভিউ ইত্যাদির উপর ভিত্তি করে BIS এর দপ্তরে কর্মী হিসেবে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। যদিও এক্ষেত্রে সম্পূর্ণরূপে দুই বছরের চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে।

কাজের সময়- সকাল ৯ টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত।

আবেদন পদ্ধতি- আবেদনের জন্য আগ্রহী প্রত্যেকটি চাকরিপ্রার্থীকে https://www.services.bis.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। ইতিমধ্যেই চাকরিপ্রার্থীদের জন্য আবেদনের পোর্টাল খুলে দেওয়া হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ১৩/০৯/২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৩০০০ পদে নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাসে আবেদন শুরু আসাম রাইফেলসে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন শুরু CRPF এ ৯০০০ এরও বেশি কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করুন ইন্ডিয়ান ব্যাংকে ৩৬৭ স্পেশালিস্ট অফিসার নিয়োগ, বিস্তারিত তথ্য দেখে নিন