লাগামছাড়া বেতন বৃদ্ধি রাজ্যের বেসরকারি স্কুলগুলির! এবার কড়া নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের প্রাইভেট স্কুলগুলির মাত্রাতিরিক্ত ফি বৃদ্ধিতে জর্জরিত অভিভাবকেরা। দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে ফি-এর পরিমাণ। দশ, বিশ, তিরিশ হাজারের নীচে কথাই বলে না এখন বেসরকারি স্কুলগুলি। আর এবার এই অস্বাভাবিক ফি বৃদ্ধির কড়া বিরোধিতা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পাশাপাশি, বেসরকারি স্কুলগুলির এহেন বেতন বৃদ্ধি প্রসঙ্গে রাজ্যের কোনো মতামত থাকবে কিনা তা জানতে চাইলেন তিনি।

এদিন বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, ‘ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা বিক্রয়যোগ্য পণ্য হতে পারে না, ইচ্ছে মতো টাকায় শিক্ষা বিক্রি হতে পারে না’। স্কুলগুলির ক্রমাগত বেতন বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে বিচারপতি বলেন, ‘বেসরকারি স্কুল যেমন খুশি টাকায় শিক্ষা বিক্রি করতে পারে না’। বিচারপতি বসুর মতে, বেসরকারি স্কুলগুলির উপর রাজ্যের নিয়ন্ত্রণ থাকা জরুরি। বেসরকারি স্কুলগুলির ফি স্ট্রাকচার রাজ্য ঠিক করতে না পারলেও স্কুলগুলির উপর নিয়ন্ত্রণ রাখা রাজ্যের উচিত বলেই মনে করেন বিচারপতি।

আরও পড়ুনঃ অ্যাপয়েনমেন্ট লেটার ছাড়াই চাকরি

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই প্রাইভেট স্কুলগুলির মাত্রাতিরিক্ত ফি বৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছেন অভিভাবকেরা। ইচ্ছে থাকলেও সামর্থ্য না থাকায় প্রাইভেট স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করা থেকে বিরত থাকছেন বহু অভিভাবক। স্কুলের ফি জোগাড় করতে গিয়ে কার্যত নাভিশ্বাস পরিস্থিতি মধ্যবিত্তের। কিন্তু তাতেও রেহাই মিলছে কই? দিনকে দিন বাড়ছে ফি-এর পরিমাণ। তবে এবার এই পরিস্থিতির একটি সুষ্ঠু সমাধান চায় আদালত। আগামী ২১ জুন মামলার শুনানি। রাজ্যের অ্যাডভোকেড জেনারেলকে মামলায় সওয়ালের জন্য অনুরোধ জানিয়েছেন বিচারপতি।

আরও পড়ুনঃ ভুয়ো শিক্ষক ধরতে সক্রিয় শিক্ষা দফতর

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের