Calcutta High Court: হাইকোর্টের নির্দেশে অ্যাপের পরিবর্তে সরকারি ওয়েবসাইটে আপলোড করতে হবে শিক্ষা মিশনের তথ্য!

Published By: Madhumita Pal | Published On:
Share:

পশ্চিমবঙ্গের শিক্ষা মিশনের তথ্য আপলোড করা হচ্ছিল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তবে এদিন আদালতে বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিলেন, এবার থেকে শিক্ষা মিশনের তথ্য অ্যাপের পরিবর্তে সরকারি ওয়েবসাইটে যাতে আপলোড করা যায় সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে রাজ্যকে।

পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশনের আওতায় সম্প্রতি ‘বাংলার শিক্ষা’ নামক প্রকল্পটিতে রাজ্যের বিভিন্ন ব্লকের আঠেরো বছর বয়স পর্যন্ত পড়ুয়াদের পঠনপাঠন খতিয়ে দেখে শিক্ষকদের সেই তথ্য সরকারের কাছে জমা দেওয়ার নিয়ম হয়েছে। এদিকে এতদিন পর্যন্ত এই সকল তথ্য অফলাইনে জমা দেওয়ার ব্যবস্থা থাকলেও বর্তমানে তথ্য জমার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের ব্যবহার শুরু হয়েছে। এক্ষেত্রে ব্যবহার হয় ‘চাইল্ড রেজিস্টার’ অ্যাপ। তবে অনেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন না থাকার দরুণ তথ্য জমা করা কঠিন হয়েছে। সম্প্রতি এই বিষয়টি নিয়ে মামলা দায়ের হয়েছিল আদালতে।

চাকরির খবরঃ UPSC Recruitment 2023

 

প্রসঙ্গত, এদিন মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী তাঁর মক্কেলের স্মার্টফোন না থাকার যুক্তি দিতে বিচারপতির বলেন, ‘তবে কি সরকারকে বলবো দুয়ারে মোবাইল প্রকল্প নিয়ে আসার জন্য’? যদিও এরপরই বিচারপতি ঘটনা প্রসঙ্গে বলেন, যেহেতু একটি সমস্যা পরিলক্ষিত হচ্ছে তাই এ বিষয়ে ভাবনাচিন্তা করে সরকারকে বিকল্প পথের ব্যবস্থা করতে হবে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের